advertisement

LPG Crisis: ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ জলপাইগুড়িতে! এলপিজি গ্যাস সংকট, লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন গ্রাহকরা

Last Updated:
Iran Israel War Impact On LPG: মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ভারতীয় হেঁশেলেও অস্থিরতা তৈরি করল। আমদানিতে সমস্যার জেরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাসের তীব্র সংকট। ডিলারদের দোরগোড়ায় ভিড় জমিয়েও সিলিন্ডার না পেয়ে হতাশ সাধারণ মানুষ।
1/5
পেট্রোল পাম্পের লাইনের পর এবার গ্যাস সংকট! ইরান–ইসরাইল যুদ্ধের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে। শহর জুড়ে দেখা দিয়েছে গ্যাসের সংকট, লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন গ্রাহকরা।আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে জলপাইগুড়ির গ্যাস বাজারেও।

2/5
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে জেলায় এলপিজি গ্যাসের সরবরাহে ঘাটতির অভিযোগ উঠতে শুরু করেছে। আর তার জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন গ্যাস কাউন্টারের সামনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায়।

3/5
অনেকেই ভোরবেলা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন গ্যাসের আশায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে বহু মানুষকে। শহরের কদমতলা মোড় সংলগ্ন একটি গ্যাস কাউন্টারে গিয়ে দেখা যায় কাউন্টারের সামনে বড় বড় করে লেখা রয়েছে— “গ্যাস নেই, অযথা লাইনে দাঁড়াবেন না।” তবুও অনেকেই আগাম খবর না পেয়ে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েন।

4/5
পরে গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। এক গৃহবধূ জানান, “ভোর সাড়ে ছ’টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু পরে এসে জানানো হল গ্যাস নেই। এখন রান্না করব কী দিয়ে সেটাই বুঝতে পারছি না।” একই অভিযোগ শোনা গেছে আরও অনেকের মুখে। স্থানীয়দের দাবি, বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজের জন্য অধিকাংশ পরিবারই এখন এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

5/5
গ্যাস ডিলারদের একাংশের দাবি, সাময়িকভাবে সরবরাহ কমে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আগামী দিনে গ্যাস সরবরাহ ও বাজারদরের উপর আরও চাপ পড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই। ফলে সাধারণ মানুষের উদ্বেগই কাটছে দিন।