West Bengal Weather Update: আজ বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায়, গরমও ক্রমশ বাড়বে, পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং গরম ক্রমশ বাড়বে। আগামী চার দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।







