advertisement

Maha Shivratri 2026: মিনি অমরনাথের পথে এলাহি আয়োজন, ভক্তদের জন্য বিনামূল্যে থাকছে ভাত, রুটি, পায়েস সহ অনেক কিছু! ২৪ ঘণ্টা মিলবে চা

Last Updated:

Alipurduar Maha Shivratri 2026: জয়ন্তী মহাকাল ধাম, যা মিনি অমরনাথ নামেও পরিচিত। শিবরাত্রি উপলক্ষ্যে এখানে আসছেন প্রচুর মানুষ। পথে তাঁদের জন্য করা হয়েছে এলাহি আয়োজন। থাকছে বিনামূল্যে ভান্ডারার ব্যবস্থা।

+
ভান্ডারার

ভান্ডারার আয়োজন

আলিপুরদুয়ার, অনন্যা দে: শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকাল ধামে আসছেন পুন্যার্থীরা। তবে এই এলাকায় এসে কোথায় থাকবেন? কোথায় খাবেন? ভাবছেন তো। তাহলে আপনাদের জন্য থাকছে বিভিন্ন তথ্য। জয়ন্তীর রাস্তা থেকে এই সময় শুরু হয়ে যায় ভান্ডারা।
উত্তরবঙ্গের মিনি অমরনাথ নামে পরিচিত বড় মহাকাল ধাম। জয়ন্তী পাহাড়ে অবস্থিত এই ধামটি। এই ধাম যেতে ভুটানের পথ ব্যবহার করতে হয়। মহা শিবরাত্রির পুজোর আয়োজন ভারত ও ভুটানের পক্ষ থেকে করা হয়। বড় মহাকাল যাওয়ার পথে ভারতের সীমান্ত পর্যন্ত ভান্ডারা বসে। এই ভান্ডারার আয়োজন করেন জেলার বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন: পাতালেশ্বর মন্দিরে কখন শিবলিঙ্গে জল ঢালতে পারবেন? শিবরাত্রির আগেই মহাদেব ভক্তদের জন্য সময়সূচী দিয়ে দিল কমিটি
এমনকী আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি খাবারের স্টল বসানো হয়। স্বেচ্ছাসেবকদের ভান্ডারায় বিনামূল্যে খাবার পরিবেশন ও শরবত দেওয়া হয় পুন্যার্থীরা। যে কোনও স্টলে গেলেই মিলবে নিঃশুল্ক সুবিধা।পাশাপাশি বায়ো টয়লেট থাকছে। এই ভান্ডারাগুলির পক্ষ থেকে পুন্যার্থীদের জন্য রাতে টেন্টের ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকাল সাতটা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত চলবে ভান্ডারাগুলি। খাবারের মধ্যে থাকছে ভাত, রুটি, ডাল, পাঁপড়, আচার,পায়েস। ভান্ডারাগুলিতে চা মিলছে ২৪ ঘন্টার জন্য। এই ভান্ডারার পরিষেবা থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: মিনি অমরনাথের পথে এলাহি আয়োজন, ভক্তদের জন্য বিনামূল্যে থাকছে ভাত, রুটি, পায়েস সহ অনেক কিছু! ২৪ ঘণ্টা মিলবে চা
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement