advertisement

Shivam Dube Cameo: হার্দিককে আগে নামিয়ে দিয়ে শিভমকে আটকে রাখা, ব্যাটেই উত্তর দিলেন গম্ভীরের সাইলেন্ট কিলার

Last Updated:

Shivam Dube Cameo: কিন্তু মেগা ফাইনালে হঠাৎই যখন প্রথম তিন ক্রিকেটার- অভিষেক, সঞ্জু, ইশান ধামাকা ক্রিকেট খেলছিলেন তখন হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে উঠিয়ে আনা হয় হার্দিক পান্ডিয়াকে৷

শিভম দুবের কামাল ক্যামিও পারফরম্যান্স Photo- AP
শিভম দুবের কামাল ক্যামিও পারফরম্যান্স Photo- AP
Shivam Dube Cameo: যখন যেমন প্রয়োজন ঠিক সেই সময়ে টিম ম্যানেজমেন্ট তাঁকে সেই ভাবে ব্যবহার করে৷ এই অবস্থায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁকে নামানো হল সাত নম্বরে৷ অথচ উদাহরণস্বরূপ, সেমিফাইনালে, দুবেকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল, যা প্রথম ইনিংসে রান মেশিন হিসেবে ঝটপট রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে, শিবমকে তিলক ভার্মার আগে পাঠানো হয়েছিল। গম্ভীরের সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, দুবে ২৫ বলে ৪৩ রান করেন। গম্ভীর প্রায়শই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে দুবের ব্যাটিং অর্ডার বদলে দেন৷
advertisement
advertisement
কিন্তু মেগা ফাইনালে হঠাৎই যখন প্রথম তিন ক্রিকেটার- অভিষেক, সঞ্জু, ইশান ধামাকা ক্রিকেট খেলছিলেন তখন হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে উঠিয়ে আনা হয় হার্দিক পান্ডিয়াকে৷ তিনি ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফ্লপ শোয়ের পর রানের স্পিড যখন কমে গেছে তখন শেষবেলায় তিলক ভর্মা ও শিভম দুবেকে নামিয়ে দেওয়া হয়৷ শিভমের এদিনের শেষ স্পেলে ৮ বলে ২৬ রানে রয়েছে ৩ টি চার, ২ টি ছক্কা৷
advertisement
এর আগেও  তিনি তিনবার ৬ নম্বরে, দুবার ৫ নম্বরে এবং একবার করে ৪ নম্বরে এবং ৭ নম্বরে ব্যাট করেছেন। উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দুবে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যখন কোনও ভারতীয় ব্যাটসম্যান ৩৫ রানে পৌঁছাতে পারেননি, তখন শিভম ৩১ বলে ৬৬ রান করে ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shivam Dube Cameo: হার্দিককে আগে নামিয়ে দিয়ে শিভমকে আটকে রাখা, ব্যাটেই উত্তর দিলেন গম্ভীরের সাইলেন্ট কিলার
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement