advertisement

IND vs NZ: ফাইনালে ভারতের ব্যাটিং তাণ্ডব, রেকর্ড ব্রেকিং স্কোর, নিউজিল্যান্ডের টার্গেট ২৫৬

Last Updated:

IND vs NZ: মারকাটারি-ঝড়ো-বিধ্বংসী-তাণ্ডব-দানবীয়, যাই বলুন না কেন সব বিশেষণই কম পড়বে। আহমেদাবাদে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এমনই ব্যাটিং করল ভারতীয় দল।

News18
News18
মারকাটারি-ঝড়ো-বিধ্বংসী-তাণ্ডব-দানবীয়, যাই বলুন না কেন সব বিশেষণই কম পড়বে। আহমেদাবাদে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এমনই ব্যাটিং করল ভারতীয় দল। ফইনালে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। ক্লাসিক ফর্ম অব্যাহত রখলেন সঞ্জু স্যামসন ও ইশান কিশান। নিউজিল্যান্ড বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করল ভারতীয় ব্যাটাররা। টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর সহ একের পর এক রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করে ভারত। সর্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু,এছাড়া অভিষেক ৫২ ও ইশান ৫৪ রান করেন।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম দুটি ওভার একটু সেট হওয়ার জন্য সময় নেন দুই ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিন্তু তা যে ঝড় ওঠার আগের নিস্তব্ধতা ছিল তা টের পাননি কিউই বোলাররা। কিন্তু তৃতীয় ওভার থেকে দানবীয় ব্যাটিং শুরু করে ভারতীয় দল। নিউজিল্যান্ড বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। তবে শেষের দিকে কামব্যাক করে কিউই বোলাররা।
advertisement
প্রথম পাওয়ার প্লে-তেই সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা মিলে ৯২ রান করে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন দুই তারকা ব্যাটার। ফাইনালের মঞ্চকেই ফর্মে ফেরার জন্য বেছে নেন অভিষেক। মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ২১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন অভিষেক। ওপেনিং জুটিতে হয় ৯৮ রান। কিন্তু সঞ্জু স্যামসন নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন ইশান কিশান।
advertisement
advertisement
উইকেট পড়লেও ভারতের রানের গতিবেগ এতটুকু কমেনি। ইশান যেন ড্রেসিং রুম থেকেই সেট হয়ে ব্যাট করতে নেমেছিলেন। সময় যত এগিয়েছে ভারতের রানের গতি আরও বেড়েছে। সঞ্জু ও ইশান দুজনেই নিজেদের ব্যক্তিগত গাফ সেঞ্চুরি পূরণ করেন। প্রথম উইকেট পড়ার পর মাত্র ৮ ওভারে ১০৩ রানের পার্টনারশিপ করে দলের স্কোর ২০০ পার নিয়ে যান সঞ্জু ও ইশান। ৪৬ বলে ৮৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সঞ্জু। জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ইশানও। ২৪ বলে ৫৪ করে আউট হন তিনি। এরপর সূর্যকুমার যাদব এসে প্রথম বলেই আউট হন। এক ওভারে ৩ উইকেট নিয়ে ভারতকে ধাক্কা দেন জিমি নিশাম।
advertisement
পরপর ৩ উইকেট হারিয়ে ভারতের রানের গতিবেগ কিছুটা কমে যায়। আঁটোসাটো বোলিং করেন নিশাম। স্লগ ওভারে একটা সময় ১৭ বল পর প্রথম বাউন্ডারি মারে ভারত। স্লগ ওভারে দ্রুর রান তুলতে গিয়ে সাজঘরে ফেরেন হার্দিকও। তিনি করেন ১৮ রান। ১৬ থেকে ১৯ ওভারে মাত্র ২৮ রান করে ভারত। কিন্তু শেষ ওভারে ফের বিদ্ধংসী ব্যাটিং করেন দুবে। জিমি নিশামকে এক ওভারে ২৪ মারেন শিবম দুবে। ২৫৫তে থামে ভারত। ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন দুবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: ফাইনালে ভারতের ব্যাটিং তাণ্ডব, রেকর্ড ব্রেকিং স্কোর, নিউজিল্যান্ডের টার্গেট ২৫৬
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement