advertisement

Murshidabad News: বহরমপুরের ভোল বদলে দিচ্ছেন ইউসুফ পাঠান, নিরাপত্তায় দেড় কোটি টাকার উপহার! হাইটেক ক্যামেরার সুরক্ষা কবচ শহরে

Last Updated:
Murshidabad News: বহরমপুরের নিরাপত্তায় বড় আপগ্রেড। নিজের তহবিল থেকে দেড় কোটি টাকা বরাদ্দ করলেন সাংসদ ইউসুফ পাঠান। গোটা এলাকা মুড়ে ফেলা হবে সিসি ক্যামেরায়। ফলে এলাকার সুরক্ষা বাড়বে, কমবে অপরাধ।
1/6
মুর্শিদাবাদ পুলিশ জেলার নিরাপত্তায় জোর দিতে এবার আরও বড় উদ্যোগ গ্রহণ। যে উদ্যোগ গ্রহণ করা হল তাতে চমকে যাবেন আপনিও। কারণ দেড় কোটি টাকা ব্যয় করা হচ্ছে এলাকার নিরাপত্তার জন্য। (ছবি ও তথ্য- কৌশিক অধিকারী)

2/6
নিরাপত্তা আরও মজবুত করতে সিসিটিভির নজরদারির পরিকাঠামো বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হল। বহরমপুর লোকসভা এলাকায় নজরদারিতে বিশেষ নজর সাংসদ ইউসুফ পাঠানের। তার সংসদীয় এলাকায় সিসিটিভির নজরদাবি বাড়াতে সাংসদ তহবিল থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা অর্থ সহায়তা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের।

3/6
বহরমপুরে জেলা পুলিশ সুপারের দফতরে পুলিশ সুপার ধৃতিমান সরকারের সঙ্গে দেখা করেন ইউসুফ পাঠান। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান জানান, সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য মুর্শিদাবাদ পুলিশ জেলাকে ১ কোটি ৫৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। যাতে অসামাজিক কাজকর্ম রোখা যায়, পুলিশের কাজকর্ম সুষ্ঠভাবে হয় এবং আইন শৃঙ্খলা যাতে মেনে চলা যায়, সেই উদ্দ্যেশ্যেই হাই রেজোলিউশন ক্যামেরা বসানোর জন্য সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছে।

4/6
মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত নওদা, বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় বাড়ছে সিসিটিভি নিরাপত্তা। জেলা পুলিশ সুপারের দাবি ইতিমধ্যেই চারটি থানা এলাকায় নজরদারি বাড়াতে সাংসদ তহবিলের অর্থে কাজ শুরু হয়েছে।

5/6
মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, জেলার চারটে খুব গুরুত্বপূর্ণ থানায় সিসিটিভি-র নেটওয়ার্ক বাড়ানোর জন্য, জনসাধারনের সুরক্ষা দেওয়ার জন্য নজরদারি সহায়তা এবং কোনও ঘটনা ঘটলে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করা যাতে সহজ হয়, সেইজন্য সাংসদ এই টাকা প্রদান করেছেন।

6/6
ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। কাজ দ্রুত শুরু হবে। ১ কোটি ৫৫ লক্ষ টাকার এই প্রজেক্ট। মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফে, জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ। ফলে এবার আরও অপরাধ কমবে বলেই আশাবাদী জেলার পুলিশ, প্রশাসন। (ছবি ও তথ্য- কৌশিক অধিকারী)