Micro Art Talent: ফেলে দেওয়া জিনিস শিল্পকর্মের আধার, ভঙ্গুর চকে তৈরি হয় চমকে দেওয়া মূর্তি! কলেজ পড়ুয়ার ট্যালেন্ট অবাক করবে
- Reported by:RAKESH MAITY
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah Micro Art News: সামান্য চক দিয়েই অসামান্য শিল্পকর্ম তৈরি হচ্ছে কলেজ পড়ুয়ার হাতে। সাধারণ ফেলে দেওয়া জিনিসে শিল্পকর্ম ফুটিয়ে তোলা তাঁর শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য। পড়াশোনার পাশেই চলছে এই শিল্পসাধনা।
advertisement
advertisement
সামান্য আঘাতেই ভঙ্গুর চক। সেই চকে ফুটে উঠছে নানা মূর্তি। অল্প সময়ের সরু চক হয়ে উঠছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গৌতম বুদ্ধের মত নানা মূর্তি। প্রায় এক দশকের অভিজ্ঞতা শিল্পকলা জগতে, কাগজ -তুলি-রং-পেন্সিলের মতই বিভিন্ন জিনিসে সৃজনশীল ভাবনায় কখনও আঁকর খাতা, কখনও আবার খোদাই করা। তারই একটি অঙ্গ এই চক শিল্প।
advertisement
advertisement
প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজ ফুটিয়ে তুলতে সময় লাগে মাত্র ১.৩০ - ২ ঘণ্টা। কুশলের শিল্পভাবনা প্রথাগত গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি দেশলাই বাক্সের মত ফেলনা জিনিসে মহাপুরুষদের প্রতিকৃতি ফুটিয়ে তুলে এক নতুন ধারার সূচনা করেছেন। সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে পাওয়াই তাঁর শিল্পের মূল বৈশিষ্ট্য। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)






