Shooting Stopped In Tollywood: মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য টলিউডে বন্ধ শ্যুটিং, কী হবে সিরিয়ালের ভবিষ্যত
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Shooting Stopped In Tollywood: প্রশ্ন একটাই কবে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে টলিপাড়ায় চেনা ব্যস্ততা৷
কলকাতা: মঙ্গলবার থেকে স্তব্ধ হতে চলেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। সিনেমা, সিরিয়াল সবকিছুর শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন অভিনেতা ও কলাকুশলীরা। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন সকলে সম্মিলিতভাবে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত শিল্পী এবং কলা কুশলীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে নতুন নিয়মাবলী তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিল্পীরা শুটিং ফ্লোরে আসবেন না। পরিষ্কার জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ফেডারেশনের তরফ থেকে স্বরূপ বিশ্বাস। প্রোডাকশন হাউজ এবং প্রযোজকদেরও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে….একসঙ্গে সব গিল্ড।
আরও পড়ুন – Shami To Selector: এবারও চোখ বুজেই থাকবেন নির্বাচকরা! ৪ ওভারে ১৮ টি ডট বল, শামির শিকার অভিষেক, হেড
advertisement
advertisement
এদিকে এই কর্মবিরতির প্রভাব পড়বে টেলিভিশন ধারাবাহিকের সম্প্রচারে। সাধারণত বাংলা সিরিয়ালের ক্ষেত্রে আগাম খুব বেশি এপিসোড শ্যুট করে মজুত রাখা হয় না। ফলে শ্যুটিং বন্ধ থাকলে সম্প্রচারকারী চ্যানেলগুলি সম্প্রচারের ক্ষেত্রে একটি বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ কিন্তু রাহুলের এই আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার এই সিদ্ধান্ত যে গোটা ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কোনওভাবেই কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে কাটছাঁট মেনে নেওয়া হবে না৷ এবার নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা কত দ্রুত কার্যকর করার লক্ষ্যে কাজ করবে সব সংগঠন৷ তবে প্রশ্ন একটাই কবে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে টলিপাড়ায় চেনা ব্যস্ততা৷
advertisement
Manas Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 9:09 PM IST








