চতুর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড আসেনি! সিউড়ীতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে না পেরে স্কুলের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর!
- Reported by:Supratim Das
- Published by:Tias Banerjee
Last Updated:
সিউড়ীর ইটাগড়িয়া হাইস্কুলের গাফিলতিতে সনজিদা পারভিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারেননি, ভুল এডমিট কার্ড নিয়ে চাঞ্চল্য, পরিবারের দাবি শিক্ষা দফতরের হস্তক্ষেপ!
বীরভূমের সিউড়ীতে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একটি স্কুলের বিরুদ্ধে। স্কুলের গাফিলতির জেরে সায়েন্স বিভাগের এক ছাত্রী চলতি বছরে পরীক্ষায় বসতে পারলেন না বলে অভিযোগ। ঘটনাটি সিউড়ীর ইটাগড়িয়া হাইস্কুলের।
অভিযোগ, সনজিদা পারভিন নামে ওই ছাত্রীকে চতুর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর দাবি, বারবার যোগাযোগ করা সত্ত্বেও তাঁকে সঠিক এডমিট কার্ড দেওয়া হয়নি। শেষ দিনেও স্কুল থেকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়, সেটিও তৃতীয় সেমিস্টারের ছিল বলে অভিযোগ।
advertisement
advertisement
ওই ছাত্রীর পরীক্ষার সিট পড়ে সিউড়ীর নেতাজি বিদ্যাভবন হাই স্কুলে। নির্ধারিত দিনে পরীক্ষা দিতে গিয়ে তিনি অন্য পরীক্ষার্থীদের মতো এডমিট কার্ড দেখান। তখনই জানা যায়, তাঁর হাতে থাকা এডমিট কার্ডটি চতুর্থ সেমিস্টারের নয়, তৃতীয় সেমিস্টারের। ফলে পরীক্ষাকেন্দ্রের তরফে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি।
এরপর পরিবার স্কুলের সঙ্গে যোগাযোগ করলে পুনরায় একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সেটিও তৃতীয় সেমিস্টারের হওয়ায় সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ছাত্রীর কাছে ক্ষমা চেয়ে জানিয়ে দেয়, চলতি বছরে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না।
advertisement
ঘটনায় ছাত্রীর পরিবার গভীর ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের দাবি, স্কুলের চরম গাফিলতির জন্য একটি শিক্ষাবর্ষ নষ্ট হতে চলেছে। পরিবারের পক্ষ থেকে শিক্ষা দফতরের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় মহলেও প্রশ্ন উঠেছে প্রশাসনিক তৎপরতা ও দায়িত্ববোধ নিয়ে।
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 14, 2026 8:57 AM IST










