Dual Cyclonic Circulation Update: সীমাহীণ শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত, ২৪ ঘণ্টাতেও নিম্নচাপ তৈরি হল না, মঙ্গলবারেই কি মেগা প্রতীক্ষার অবসান, বুধ থেকে ঝেঁপে বৃষ্টি জেলায়, জেলায়
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Dual Cyclonic Circulation Update:টানা গরমের পর উত্তরের আবহাওয়া বিরাট পরিবর্তন, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা।
advertisement
advertisement
জোড়া ঘূর্ণাবর্তের একটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং অন্যটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একসঙ্গে জুড়ে রয়েছে৷ মিলনস্থল মধ্য বঙ্গোপসাগর এলাকা৷ বঙ্গোপসাগরে এই দুই ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার আগে শক্তিবৃদ্ধির স্পেলে রয়েছে৷ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
advertisement
advertisement
advertisement
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসে এই জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা জারি হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
টানা গরমের পর ফের উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার এবং বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ইতিমধ্যেই জারি হলুদ সতর্কতা।
advertisement
advertisement
advertisement









