advertisement

Darjeeling Durga Puja 2024: পাহাড়ের কোলে ব্রিটিশ আমল থেকে হচ্ছে এই দুর্গাপুজো, দার্জিলিং গেলে ঘুরে আসুন, গা শিউরে ওঠা ইতিহাস

Last Updated:
Darjeeling Durga Puja 2024: বহু বছর থেকে পাহাড়ের কোলে ব্রিটিশ আমলের এই প্রাচীন ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো সকলের মন জয় করে আসছে, পাহাড়ের কোলে এই পুজোয় কোন খামতি থাকে না, ঢাকের আওয়াজে মাকে বরণ করা থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছুই হয়...
1/6
*সোনালী রোদ, নীল ঝকঝকে আকাশ, কাশফুল আর কুমোরটুলির মাটির গন্ধ জানান দিচ্ছে মা আসছে। হাতে মাত্র আর কয়েকদিন বাকি তারপরেই গোটা দেশ মেতে উঠবে বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে জোরকদমে চলছে মণ্ডপসজ্জার কাজ। সমতলের পুজোকে টেক্কা দিয়ে থেমে নেই পাহাড়ও। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 

2/6
*সমতলের পাশাপাশি পাহাড়েও চলছে জোর কদমে দুর্গাপুজোর প্রস্তুতি। দুর্গাপুজোয় পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গেলেও মিলবে দুর্গাপুজোর আনন্দ। পাহাড়ে তেমনভাবে দুর্গাপুজো না হলেও এ বছর পাহাড়ে বেড়েছে দুর্গাপুজোর সংখ্যা। সংগৃহীত ছবি। 

3/6
*তবে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং এর বুকে পাহাড়ের কোলে ব্রিটিশ আমলের এই দুর্গাপুজো প্রত্যেক বছরই দাগ কেটে যায় সকলের মনে। বহু বছর থেকে হয়ে আসা এই পুজোয় কোন কিছুর খামতি থাকে না, সমস্ত জাতি ধর্মের মানুষে মিলেমিশে একাকার হয়ে যায় এই পুজো প্রাঙ্গণ। সংগৃহীত ছবি। 

4/6
*এ প্রসঙ্গে কার্শিয়াং বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্য চন্দন কর্মকার জানান, প্রত্যেক বছরে ন্যায় এ বছর সাবেকিয়ানার সঙ্গে পুজোর আয়োজন করা হবে। আমাদের পুজো ১০৮ তম বর্ষে পদার্পণ করেছে। পাহাড়ের কোলে পুজোর দিনগুলিতে সকলে মিলে একসঙ্গে আনন্দ হই-হুল্লোড় করা হয়। সংগৃহীত ছবি। 

5/6
*দুর্গাপুজো প্রসঙ্গে কার্শিয়াং পাহাড়ের কোলে রাজরাজেশ্বরী হলের দেখাশোনার দায়িত্বে থাকা কমলা বিশ্বকর্মা বলেন, ধুমধাম করে দুর্গাপুজো হয় এই পুজো প্রাঙ্গণে পুজোর ক'টা দিন সকলে মিলে বেশ আনন্দ করি।দুর্গাপুজোর ছুটিতে আপনিও যদি দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে পাহাড়ের কোলে বহু পুরনো ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী হলে অনুষ্ঠিত ওই দুর্গাপুজো মন জয় করবে আপনার। সংগৃহীত ছবি। 

6/6
*বাঙালি অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই পুজোয় শুধু নেপালি জনজাতি নয়, বিভিন্ন জনজাতির মানুষ একত্রিত হয়ে নাচে গানে আড্ডায় আনন্দে মেতে উঠে, ঢাকের আওয়াজে ছুটে আসে পর্যটকেরাও। সংগৃহীত ছবি।