advertisement

Weekend Trip: ভাগীরথীর তীরে স্বপ্নের মতো সুন্দর 'এই' জায়গা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন একবেলায়, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: বর্ষার দিনে নদীর জলস্রোত বেড়ে যাওয়ায়, ঘাটের সৌন্দর্য যেন এক নতুন রূপ পায়। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর নদীর ধারের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক মনোমুগ্ধকর স্থান।
1/5
*বর্ষার পরশে আরও অপূর্ব হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের অন্যতম আকর্ষণীয় স্থান ভাগীরথী নদীর কোলঘেঁষা মরিঘাট। স্থানীয় মানুষজনের কাছে এই জায়গাটি ‘মরিঘাট’ নামেই বেশি পরিচিত।
*বর্ষার পরশে আরও অপূর্ব হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের অন্যতম আকর্ষণীয় স্থান ভাগীরথী নদীর কোলঘেঁষা মরিঘাট। স্থানীয় মানুষজনের কাছে এই জায়গাটি ‘মরিঘাট’ নামেই বেশি পরিচিত।
advertisement
2/5
*বর্ষার দিনে নদীর জলস্রোত বেড়ে যাওয়ায়, ঘাটের সৌন্দর্য যেন এক নতুন রূপ পায়। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর নদীর ধারের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক মনোমুগ্ধকর স্থান।

3/5
*সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ আসেন এখানে কেউ ঘুরতে, কেউ ছবি তুলতে, আবার কেউ প্রিয়জন বা পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রেমিক যুগল হোক বা ছোট্ট শিশু-সহ পরিবার, সকলের জন্যই এটি এক আদর্শ গন্তব্য।
[caption id="attachment_2251534" align="alignnone" width="1080"] *সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ আসেন এখানে কেউ ঘুরতে, কেউ ছবি তুলতে, আবার কেউ প্রিয়জন বা পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রেমিক যুগল হোক বা ছোট্ট শিশু-সহ পরিবার, সকলের জন্যই এটি এক আদর্শ গন্তব্য।/caption] *বিশেষ করে ছবি তোলার জন্য ঘাটটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঘাটের অনেক ছবি শেয়ার হওয়ায় এখন বাইরের এলাকার পর্যটকরাও এই জায়গার খোঁজ পাচ্ছেন।
advertisement
4/5
*স্থানীয় বিধায়কের নির্দেশে ও কাটোয়া পৌরসভার উদ্যোগে ঘাটটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বসার জায়গা, রেলিং, ফুলের গাছ, আলোর ব্যবস্থা—সবকিছু মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে আরও সুন্দর ও নিরাপদ। সন্ধ্যার পর লাইট জ্বলে উঠলে পুরো এলাকা এক স্বপ্নের মতো দেখায়।
*স্থানীয় বিধায়কের নির্দেশে ও কাটোয়া পৌরসভার উদ্যোগে ঘাটটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বসার জায়গা, রেলিং, ফুলের গাছ, আলোর ব্যবস্থা—সবকিছু মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে আরও সুন্দর ও নিরাপদ। সন্ধ্যার পর লাইট জ্বলে উঠলে পুরো এলাকা এক স্বপ্নের মত দেখায়।
advertisement
5/5
*এই বর্ষায় কাটোয়া শহরের মানুষজনের কাছে মরিঘাট যেন এক প্রশান্তির ঠিকানা। শহরের কোলাহল, যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় একান্তে কাটাতে চাইলে, মরিঘাট হতে পারে আপনারও পরের গন্তব্য।