advertisement

IMD Hooghly Weather Update: দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস! আজ কি ভিজবে হুগলি? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
Hooghly Weather Update Today: দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার মেজাজ বদল! হুগলিতে আজ দিনভর মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গরমের অস্বস্তি কাটিয়ে মিলবে কি স্বস্তি? জেনে নিন আজকের হুগলির আবহাওয়ার লেটেস্ট আপডেট।
1/5
সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের পরিমণ্ডলে প্রবেশ করেছে। আর এরই পরিপ্রেক্ষিতে উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

2/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দিন কয়েক আগেই হুগলিতে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিল। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। তবে সোমবার পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আলু চাষিদের আগাম ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ থেকে ৬২ শতাংশ।

5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে রোদ ঝলমলে দিনের দেখা মিলতে পারে হুগলিতে।