advertisement

IIT Kharagpur: AI বদলে দেবে চিকিৎসার ভবিষ্যৎ! ক্যানসার জয় করতে হাত মেলাল আইআইটি খড়গপুর-টিসিজি ক্রেস্ট, পরিকল্পনা বিরাট

Last Updated:

IIT Kharagpur: চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে খড়গপুরে। আইআইটি খড়গপুর ও টিসিজি ক্রেস্ট যৌথভাবে ক্যানসার গবেষণায় এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রযুক্তি কীভাবে মারণ রোগের চিকিৎসাকে সহজতর করবে, তা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়।

শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়কে সম্মান প্রদান এবং ক্যানসার-সহ বিভিন্ন চিকিৎসায় এআই ব্যবহার নিয়ে গবেষণার প্রস্তাব
শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়কে সম্মান প্রদান এবং ক্যানসার-সহ বিভিন্ন চিকিৎসায় এআই ব্যবহার নিয়ে গবেষণার প্রস্তাব
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্লাটিনাম জুবিলি বর্ষে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট প্রাক্তনী শিল্পপতি ডঃ পূর্ণেন্দু চট্টোপাধ্যায়কে সম্মান জানাল আইআইটি খড়গপুর। তিনি আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯৭১ সালের স্নাতক এবং বর্তমানে দ্য চট্টোপাধ্যায় গ্রুপ (TCG)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অধ্যাপক পুনীত কুমার পাত্র-সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মী ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে ডঃ চট্টোপাধ্যায়কে স্বাগত জানিয়ে ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, প্রাক্তনীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও মজবুত হলে বিশ্বজুড়ে আইআইটি খড়গপুরের প্রভাব আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের একটি গর্বের মুহূর্তে ডিরেক্টর ঘোষণা করেন যে, বিশ্ব শিল্প, গবেষণা ও উদ্যোক্তা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডঃ পূর্ণেন্দু চট্টোপাধ্যায়কে ২০২৬ সালের আইআইটি খড়গপুর ‘অ্যালামনাই হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হবে। এ উপলক্ষে তাঁকে বিশেষভাবে সংবর্ধনাও জানান হয়। মূল বক্তব্যে ডঃ চট্টোপাধ্যায় বলেন, আইআইটি খড়গপুর বহু প্রজন্মের নেতা ও উদ্ভাবক তৈরি করেছে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও দেশ গঠনের প্রতি দায়বদ্ধতা তৈরি করে।
advertisement
advertisement
অনুষ্ঠানে তিনি আইআইটি খড়গপুর ও টিসিজি ক্রেস্টের (TCG CREST) মধ্যে একটি সম্ভাব্য ১০ বছরের কৌশলগত সহযোগিতার প্রস্তাবও দেন। এই সহযোগিতার মাধ্যমে বুদ্ধিমান শক্তি সঞ্চয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যানসার ও স্বাস্থ্য গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি, স্নায়ুবিজ্ঞান এবং টেকসই খাদ্য ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়ান এবং শিক্ষার্থীদের জন্য নতুন উদ্ভাবনের সুযোগ তৈরির কথাও উল্লেখ করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডঃ চট্টোপাধ্যায় জানান, আইআইটি খড়গপুরের আগামী পথচলায় গভীর বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব জীবনের সমাধানে রূপান্তরিত করাই বড় লক্ষ্য হওয়া উচিত। জ্ঞান থেকে সম্পদ সৃষ্টি এবং সেই সম্পদ থেকে আবার নতুন জ্ঞান তৈরির একটি ইতিবাচক চক্র গড়ে তোলার ওপর তিনি জোর দেন। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
IIT Kharagpur: AI বদলে দেবে চিকিৎসার ভবিষ্যৎ! ক্যানসার জয় করতে হাত মেলাল আইআইটি খড়গপুর-টিসিজি ক্রেস্ট, পরিকল্পনা বিরাট
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement