Jute Harvesting: পাট চাষিদের মুকশিল আসান, এই মেশিন করবে কামাল! জল নিয়ে চিন্তার দিন শেষ, কৃষকদের আয় বাড়বে হুহু করে
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas Jute Harvesting: পাট চাষে কৃষকদের মুকশিল আসান করতে বাজারে এসেছে নতুন প্রযুক্তির ‘পাওয়ার রিবনার’ যন্ত্র। আধুনিক এই যন্ত্র ব্যবহার অনেকাংশে জলের ঘাটতি মেটাবে পাট চাষে। খুব সহজে পাট পচিয়ে পাওয়া যাবে তন্তু। লাভের মুখ দেখবে চাষিরা!
জলের অভাবে অনেক সময়েই পাটচাষীরা তাঁদের জমির পাট পচাতে পারেন না। ফলে বহু ক্ষেত্রে জমিতে দাঁড়িয়েই নষ্ট হয়ে যায় পাট গাছ। কৃষকদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাজারে এসেছে এক নতুন ধরনের যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সহজেই কাঁচা পাট গাছ থেকে তন্তু বের করা সম্ভব হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
advertisement
পাট চাষের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল পাট পচানো। সাধারণত পাট গাছ পুষ্ট হয়ে গেলে তা কেটে পুকুর, নদী বা অন্য কোনও জলাশয়ে কয়েকদিন ধরে ভিজিয়ে রাখতে হয়। তবে এর জন্য পর্যাপ্ত জল থাকা অত্যন্ত প্রয়োজন। উপযুক্ত পরিবেশে পাট পচাতে পারলেই ভাল মানের তন্তু পাওয়া যায়। কিন্তু বাস্তবে অনেক সময়েই পর্যাপ্ত জল না থাকায় সমস্যায় পড়তে হয় পাট চাষিদের। অনেক ক্ষেত্রেই জলের অভাবে পাট গাছ জমি থেকে কাটাই সম্ভব হয় না।
advertisement
এই সমস্যার সমাধান দিতেই বাজারে এসেছে নতুন প্রযুক্তির ‘পাওয়ার রিবনার’ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কাঁচা পাট গাছ থেকে সহজেই তন্তু বের করে নেওয়া যায়। এরপর সেই তন্তু অল্প জলেই এবং অল্প সময়ের জন্য জলে ভিজিয়ে রাখলেই পচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ফলে একদিকে যেমন জলের সমস্যার বিষয়টি মিটবে, তেমনই চাষের খরচও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উন্নত মানের তন্তু পাওয়া গেলে বাজারেও ভাল দাম মিলবে বলে আশা পাট চাষিদের।
advertisement
কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ আইসিএআর–নিনফেট -এর বিজ্ঞানীদের উদ্যোগে তৈরি এই পাওয়ার রিবনার মেশিনের কার্যকারিতা সম্প্রতি উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে কৃষকদের সামনে প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞরা হাতে-কলমে দেখিয়ে দেন কীভাবে এই যন্ত্র ব্যবহার করে পাট গাছ থেকে তন্তু বের করা যায়। গাইঘাটার একাধিক পাটচাষী জানান, গত বছরে জলের অভাবে তাঁরা অনেকেই জমি থেকে পাট গাছ কাটতে পারছিলেন না। এই পরিস্থিতিতে নতুন এই যন্ত্র তাঁদের জন্য বড় সহায়তা হতে পারে বলেই মনে করছেন।
advertisement
advertisement






