মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করছেন কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি সুপার হাইওয়ে...! ৪০ মিনিটে পৌঁছন যাবে ২ ঘণ্টার রাস্তা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kalyani Super Highway: কোনওরকম যানজট ছাড়াই মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কলকাতা থেকে কল্যানী, যেই দূরত্ব আগে সময় লাগতো অন্তত দু ঘণ্টা। বিরাট এই প্রকল্পে মোট খরচ হবে ৩৩৬০ কোটি টাকা। কলকাতা-কল্যাণী সংযোগকারী ৪৫ কিমি দীর্ঘ সুপার হাইওয়ের উদ্বোধন আজ মমতার হাতে!
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ্য সরকারের দাবি, নতুন এই রাস্তা চালু হলে বদলে যেতে চলেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার মানুষের পরিবহন ব্যবস্থা। এর ফলে খুব সহজেই উত্তরবঙ্গ-গামী গাড়ি বারাসতের যানজট এড়িয়ে পৌঁছে যাবে তাদের গন্তব্যে। কলকাতা থেকে কল্যানী এইমস পৌঁছনও হবে সহজ। যার ফলে উন্নতি হবে মানুষের আর্থ সামাজিক অবস্থারও।








