advertisement

পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর 'আত্মহত্যা'! এবার খোঁজ মিলছে না অভিযুক্ত অভিনেতার... কী হল?

Last Updated:

সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুদের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। সেখানে স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর স্বামী সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তারপরেই তিনি যে এমন সাংঘাতিক সিদ্ধান্ত নেবেন, তা কেউ ভাবেনি।

খোঁজ মিলছে না অভিযুক্ত অভিনেতার...
খোঁজ মিলছে না অভিযুক্ত অভিনেতার...
ঢাকা: স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভির খোঁজ মিলছে না বলে জানা যাচ্ছে এবার। রবিবার রাতে দেশে ফিরেছেন তিনি, এমনটা শোনা গেলেও তাঁর দেখা মেলেনি।
সূত্রের খবর, রবিবার বিকালে জাহের আলভি নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। কিছুক্ষণ বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন। ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। তবে ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বাংলাদেশি অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইভানা খান ইকরার ‘আত্মহত্যা’র ঘটনায় এই মুহূর্তে সমাজমাধ্যম উত্তাল। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের ৪ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। ঘটনার সময় অভিনেতা আলভি দেশে ছিলেন না। সূত্রের খবর তিনি শুটিং করতে নেপালে গিয়েছেন। বিমানের টিকিট না পাওয়ায় সেখানেই রয়েছেন।
advertisement
advertisement
এই ঘটনায় পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে গুঞ্জন একাধিক। শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্ক টানাপড়েন চলছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল, আলভি তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটা জানাজানির পরেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন, অভিযোগ ইকরার মা ও পরিবারের অন্য সদস্যদের৷ এমনকি তাঁর বন্ধু-বান্ধবরাও এমন দাবি করেছেন। অভিনেতার স্ত্রীর সঙ্গে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। সেই কথোপকথনে অভিনেতার স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর স্বামী সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে তিনি যে এমন চরম সিদ্ধান্ত নেবেন, সেটা কেউ ভাবেনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর 'আত্মহত্যা'! এবার খোঁজ মিলছে না অভিযুক্ত অভিনেতার... কী হল?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement