advertisement

Digha Fast Passenger Train: শনি-রবিবার দিঘা যাওয়া এখন আরও সহজ! সাঁতরাগাছি থেকে চালু হচ্ছে নতুন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়াবে? জানুন সময়সূচি

Last Updated:
Digha Fast Passenger Train: দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনের পরিবর্তে চালু হল দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার। শনিবার ও রবিবার নিয়মিত পরিষেবায় দিঘাগামী যাত্রীদের সুবিধা বাড়বে। দেখুন সম্পূর্ণ সময়সূচি
1/6
রেল যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল দক্ষিণ পূর্ব রেল। এবার দিঘাগামী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। স্পেশাল এক্সপ্রেস হিসেবে চলা সাঁতরাগাছি-দিঘা ট্রেন দু’টিকে এবার স্থায়ীভাবে ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধা হবে। বিশেষ করে সপ্তাহান্তে দিঘা ভ্রমণে যাওয়া যাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

2/6
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০২৮৪৭/৪৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে চালু হচ্ছে ৫৮০২৫/২৬ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার। পাশাপাশি ০২৮৯৭/৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেসের পরিবর্তে চলবে ৫৮০২৯/৩০ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। এতদিন স্পেশাল পরিষেবা হিসেবে সীমিত সময়ে চললেও এবার নিয়মিত সূচি মেনে ট্রেন চলায় যাত্রীদের পরিকল্পনা করে যাতায়াত করা সহজ হবে। পর্যটন কেন্দ্র দিঘায় সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রেল যাত্রীরা।

3/6
৫৮০২৫ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেবে এবং দিঘায় পৌঁছাবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। যাত্রীদের সুবিধার জন্য পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে নির্ধারিত স্টপেজ রাখা হয়েছে। ফলে জেলার বিভিন্ন প্রান্তের যাত্রীরা সহজেই এই ট্রেন ধরতে পারবেন।

4/6
অন্যদিকে ৫৮০২৬ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। সপ্তাহান্তে দিঘা ঘুরে ফেরা পর্যটকদের জন্য এই সময়সূচি বিশেষভাবে সুবিধাজনক বলে জানিয়েছেন যাত্রীরা। এক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ফিরে যাওয়ার সুযোগ থাকায় কর্মজীবী মানুষদের কাছেও ট্রেনটির চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে।

5/6
প্রতি রবিবার ৫৮০২৯ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দিঘায় পৌঁছাবে সকাল ১১টা ৫৫ মিনিটে। একই দিনে ৫৮০৩০ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। সপ্তাহান্তে পর্যটকদের চাপ সামাল দিতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

6/6
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, “এতদিন ট্রেন দুটি স্পেশাল পরিষেবা হিসেবে চলছিল। এবার ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালু হওয়ায় নিয়মিত পরিষেবা নিশ্চিত হবে এবং পর্যটকদের সুবিধা বাড়বে। তবে শুধু শনিবার ও রবিবার নয়, প্রতিদিন ট্রেন চালু করা হলে নিত্যযাত্রীদের আরও বেশি উপকার হত।
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, “এতদিন ট্রেন দুটি স্পেশাল পরিষেবা হিসেবে চলছিল। এবার ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালু হওয়ায় নিয়মিত পরিষেবা নিশ্চিত হবে এবং পর্যটকদের সুবিধা বাড়বে। তবে শুধু শনিবার ও রবিবার নয়, প্রতিদিন ট্রেন চালু করা হলে নিত্যযাত্রীদের আরও বেশি উপকার হত।"
advertisement
advertisement
advertisement