Surge in Oil Prices: মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান-আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি। যুদ্ধের আবহে ক্রমেই বাড়ছে তেলের দাম। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই জলপথ ধরে তেল পরিবহণ থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম।
হামলা-পালটা হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য। তছনছ একাধিক দেশের একাধিক শহর। ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন। ইজরায়েলের অপারেশন LION'S ROAR ও আমেরিকার অপারেশন EPIC FURY। ইজরায়েল-আমেরিকার যৌথ অভিযানের পালটা জবাব তেহরানের। অপারেশন TRUTHFUL PROMISE 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ করে হানা ইরানি সেনার।
advertisement
advertisement
মধ্যপ্রাচ্যে মহারণ। ভয়ঙ্কর প্রত্যাঘাত ইরানের। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা ইরানের ৪ ব্যালেস্টিক মিসাইলের। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে জ্বলছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে থমকে তেল সরবরাহ। তেল পরিবহণের গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ প্রণালী। এই জলপথ ধরে তেল পরিবহণ থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম। যুদ্ধের আঁচে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কায় গোটা বিশ্ব। ।
advertisement
advertisement
গোটা বিশ্বে রফতানিযোগ্য তেলের ২০ শতাংশ যায় এই হরমুজ প্রণালী ধরেই। কাজেই চিন্তিত ভারতও। কারণ দেশের প্রায় ৫০ শতাংশ তেল হরমুজ দিয়ে আমদানি করা হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে প্রতি দিন ২৫-২৭ লক্ষ ব্যারেল তেল আমদানি করে নয়াদিল্লি। এই বিপুল পরিমাণ তেল আসে হরমুজ প্রণালী থেকেই।








