South 24 Parganas News: স্কুলে শিশু সংসদ নির্বাচন! খেলনা বন্দুক হাতে কেন্দ্রীয় বাহিনীর টহল, ব্যালটে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নিল খুদে ভোটাররা

Last Updated:

South 24 Parganas News: ভোট দেওয়ার জন্য পাথরপ্রতিমার উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দরজার বাইরে খুদে ভোটারদের লম্বা লাইন। খেলনা বন্দুক হাতে কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার।

+
স্কুলে

স্কুলে গণতন্ত্রের পাঠ

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: উত্তরাবাদে শিশু সংসদ নির্বাচনে নামল কেন্দ্রীয় বাহিনী। স্কুলের ছাত্র-ছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিল তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়।
সম্প্রতি শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাথরপ্রতিমার উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিধানসভা নির্বাচনের আগে এই স্কুলের শিশু সংসদের নির্বাচন ঘিরে ব্লকজুড়ে সাড়া পড়ে গিয়েছে। আয়োজনের কোথাও খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ বেপরোয়া গতির বলি! ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, দোলের আগেই মায়ের কোল খালি
তাদের হাতে ছিল প্লাস্টিকের মেশিনগান। এছাড়াও ছিল রাজ্য পুলিশ। ক্লাস রুমের ভিতরে বেঞ্চে বসেছিল ১২ জন প্রার্থীর একজন করে এজেন্ট। তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞেস করে এজেন্টরা পেনে টিক চিহ্ন দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে ফরাক্কায় হুলুস্থুল কাণ্ড! আম বাগান থেকে উদ্ধার ব্যাগ খুলতেই চোখ কপালে, এল বম্ব স্কোয়াড
বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা। প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তাঁরা পড়ুয়াদের নাম জিজ্ঞেস করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তাঁর পাশে বসে থাকা অফিসার পড়ুয়ার আঙুলে লাগিয়ে দেন ভোট দেওয়ার কালি। পাশের অফিসাররা ব্যালট পেপার মুড়ে হাতে ধরিয়ে দেন। এরপর এক একজন পড়ুয়া তিন দিক ঘেরা টেবিলের ভিতরে ঢুকে ব্যালট পেপারে ভোট দেয়। পরে সেই ব্যালট মুড়ে আবার বাক্সে ঢুকিয়ে দেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নির্বাচন কেমন হয় সেই ব্যাপারটি দেখাতে এমন আয়োজন করা হয়েছিল। ভোট প্রক্রিয়া ও গণনার সময় সরকারি অফিসার হিসেবে অন্য স্কুলের শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এই নির্বাচন নিয়ে উত্তরাবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় জানা জানিয়েছেন, ছোট থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হলে ভবিষ্যতে তারা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। এছাড়াও ওদের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা আরও বাড়বে। সেজন্য সাধারণ নির্বাচনের মতো বিদ্যালয়েও শিশু সংসদের নির্বাচন করা হয়েছে। যাতে খুশি সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: স্কুলে শিশু সংসদ নির্বাচন! খেলনা বন্দুক হাতে কেন্দ্রীয় বাহিনীর টহল, ব্যালটে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নিল খুদে ভোটাররা