Bike Accident: বেপরোয়া গতির বলি! ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, দোলের আগেই মায়ের কোল খালি

Last Updated:

South 24 Parganas Bike Accident: বেপরোয়া গতির বলি। ঢোলাহাটের তেঁতুলিয়া মোড়ে দুর্ঘটনার কবলে ২ বাইক আরোহী। মারা গেলেন এক যুবক। গুরুতর জখম সহ-যাত্রী। দুর্ঘটনার জন্য বাইকের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। 

ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের
ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: অতিরিক্ত জোরে বাইক চালানোর জন্য নিয়ন্ত্রণ হাড়িয়ে ঢোলাহাটের তেঁতুলিয়া মোড়ে দুর্ঘটনার কবলে পড়ল ২ বাইক আরোহী। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাইক আরোহীদের উদ্ধার করতে গেলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বাইকে থাকা অপর ব্যক্তিকে তারা প্রথমে স্থানীয় গদামথুরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক সপ্তাহের মধ্যে এই ধরণের ঘটনা দু’বার ঘটল এই রামগঙ্গা রোডে। দুর্ঘটনায় নিহিত যুবকের নাম ত্রিদিব হালদার।  বর্তমানে মৃতদেহ ঢোলাহাট থানায় আনা হয়েছে। দুর্ঘটনার জন্য বাইকের অতিরিক্ত গতি থাকার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
advertisement
আরও পড়ুনঃ ​‘বিষ’ খেয়ে সুস্থ থাকা যায় না, ভেজাল মাছ চাষ রুখতে ফিস ফেস্ট ২০২৬-এর মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের
বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একসপ্তাহের মধ্যে এভাবে দুর্ঘটনায় দুটি মৃত্যু ঘটল। ফলে স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পর ভাল কেরিয়ার চান! আর্কিটেকচার পেশার চাহিদা দিন দিন বাড়ছে, কোর্স শেষে খুলবে উপার্জনের সিংহদুয়ার
রাস্তায় চলার সময় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে এমন ঘটনা এড়ানো যায় বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। দুর্ঘটনার সময় বাইকটি একটি পোস্টে ধাক্কা মেরে পাশে থাকা নয়ানজুলিতে পড়ে যায়। এরপর বাইক-সহ আরোহীরা সেখানেই ডুবে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলটি ‘মার্ক’ করার কাজ করছে। খবর দেওয়া হয়েছে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। এইরকম ঘটনা যাতে আর না ঘটে সেই দিকটি দেখছে ঢোলাহাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bike Accident: বেপরোয়া গতির বলি! ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, দোলের আগেই মায়ের কোল খালি