Career Advice: উচ্চ মাধ্যমিকের পর ভাল কেরিয়ার চান! আর্কিটেকচার পেশার চাহিদা দিন দিন বাড়ছে, কোর্স শেষে খুলবে উপার্জনের সিংহদুয়ার
- Reported by:Sayani Sarkar
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Career Advice: উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভাল ক্যারিয়ার চান! আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে মোটা বেতনের চাকরি সম্ভব। ভাবছেন কীভাবে? জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্রী তথা গবেষক তনুশ্রী রায়।
advertisement
কাঞ্চননগর ডি.এন দাস বিদ্যালয়ে আয়োজন করা হল নকশা ও স্থাপত্য বিষয়ক বিশেষ আলোচনা চক্র। এই আলোচনা চক্রের মাধ্যমে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আর্কিটেকচার বা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনার সুযোগে সম্পর্কেও বোঝানো হয়। কীভাবে প্ল্যানিং বা আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে পড়ুয়ারা ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারবে, সেই সব বিষয়ক তাদের বোঝানো হয় এদিন।
advertisement
আমাদের ঘরবাড়ি, বিদ্যালয়, শ্রেণিকক্ষ, হাসপাতাল, অফিস ইত্যাদি স্থাপত্য কীভাবে পরিকল্পনা করা হয়। আলাদা আলাদা প্রয়োজনে গঠিত হয় আলাদা আলাদা ভবন তাই প্রত্যেকটির নকশাও হয় আলাদা। স্লাইড শো-এর মাধ্যমে পুরো বিষয়টি পড়ুয়াদের সামনে তুলে ধরেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্রী তথা গবেষক তনুশ্রী রায়।
advertisement
advertisement
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় বাড়ির গঠন বিভিন্ন রকমের করা হয় বাড়িকে মজবুত করতে। ভূমিকম্প প্রবণ এলাকার বাড়ি এক ধরনের হয়, পাহাড়ি এলাকার বাড়ি আর এক ধরনের। এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আলাদাভাবে গঠন করা হয় বাড়ির বিভিন্ন অংশ। এমনকি বাড়ি বা অফিসের দেওয়ালে কী রং দেওয়া হবে এটিও চিন্তা ভাবনা করতে হয়। কারণ দেওয়ালের রং মনের উপর নানান প্রভাব ফেলে।
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, 'জেনারেল স্ট্রিমে পড়ুয়াদের সংখ্যা ক্রমশই কমে আসছে। কিন্তু বিদ্যালয়ে এই ধরনের বিভিন্ন ভবিষ্যৎ গড়ার সুযোগ তাদের সামনে খুলে গেলে তারাও পড়ুয়ারা আসতে আগ্রহী হবে। পাশাপাশি অসংখ্য ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি হচ্ছে যা কাজে লাগাতে পারলে উপার্জনের দরজা খুলে যাবে। আশা করি আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজাইন আর আর্কিটেক্ট নিয়ে ক্যারিয়ার করার কথা ভাববে।'









