advertisement

Bomb Recover: বিধানসভা ভোটের আগে ফরাক্কায় হুলুস্থুল কাণ্ড! আম বাগান থেকে উদ্ধার ব্যাগ খুলতেই চোখ কপালে, এল বম্ব স্কোয়াড

Last Updated:

Murshidabad Bomb Recover: আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি সকেট তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে হুলুস্থুল কাণ্ড ফরাক্কায়।

ফরাক্কায় তাজা সকেট বোমা উদ্ধার
ফরাক্কায় তাজা সকেট বোমা উদ্ধার
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: আসন্ন বিধানসভা নির্বাচনের ঘোষণা এখনও হয়নি। তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় শিবনগর এলাকায়। শুক্রবার একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি সকেট তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে একটি ব্যাগ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগান থেকে উদ্ধার হয় বোমা ভর্তি ওই ব্যাগ। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুনঃ ‘বিষ’ খেয়ে সুস্থ থাকা যায় না, ভেজাল মাছ চাষ রুখতে ফিস ফেস্ট ২০২৬-এর মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের
উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। কী কারণে এত রাতে বোমাগুলি নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি, কোথায় নিয়ে যাচ্ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পর ভাল কেরিয়ার চান! আর্কিটেকচার পেশার চাহিদা দিন দিন বাড়ছে, কোর্স শেষে খুলবে উপার্জনের সিংহদুয়ার
নির্বাচন ঘোষনার আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bomb Recover: বিধানসভা ভোটের আগে ফরাক্কায় হুলুস্থুল কাণ্ড! আম বাগান থেকে উদ্ধার ব্যাগ খুলতেই চোখ কপালে, এল বম্ব স্কোয়াড
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement