Anoushka Shankar-Arijit Singh: আজ রাতেই কলকাতায় মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং! অনুষ্কা শঙ্করের সঙ্গে নেতাজি ইন্ডোরে গায়কের উপস্থিতি নিয়ে জল্পনা
- Published by:Pooja Basu
Last Updated:
অনুষ্কা শঙ্করের শো নিয়ে আগ্রহ রয়েছে কলকাতার সঙ্গীতপ্রেমীদের৷ পাশাপাশি তাঁর সঙ্গে অরিজিৎ সিং-এর যুগলবন্দি নিয়েও আশায় বুক বাঁধছেন সকলে৷
৮ ফেব্রুয়ারি কলকাতায় শো করবেন অনুষ্কা শঙ্কর৷ কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যার সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি, সেই উপলক্ষ্যে এই ‘ইন্ডিয়া টুর’। তিনি শেষবার কলকাতায় শো করেছিলেন ২০১৪ সালে, ডোভার লেন৷ প্রায় ১২ বছর পর আন্তর্জাতিক সেতার শিল্পী অনুষ্কার এই শো ঘিরে উচ্ছ্বাস ধরা পড়েছে৷ তবে এই শো নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা!
advertisement
advertisement
advertisement
advertisement








