Vidya Balan : 'বলিউডে নিজেকে পরিত্যক্ত লাগে, নিজেকে দুর্বল মনে হয়', বিস্ফোরক বিদ্যা বালান!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
বিদ্যাকে শেষ দেখা গিয়েছে অমিত মাসুরকার (Amit Masurkar) নির্দেশিত ছবি ‘শেরনি’ (Sherni)-তে।
‘পরিনীতা’ (Parineeta) ছবিতে ললিতা চরিত্রে অভিনয় করা স্টার অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan) একসময় বলিউডে দাপিয়ে বেড়াতেন। বেশিরভাগ ছবিতেই তার বলিষ্ঠ অভিনয় নজর কেড়েছিল আট থেকে আশির। ছবি বাছাইয়ের ক্ষেত্রেও বিদ্যা খুবই সচেতন ছিলেন। একের পর এক অসাধারণ অভিনয়ের পরেও কি বিদ্যার সাফল্য ক্রমশ ফুরিয়ে আসছে বলে মনে হয় না?
advertisement
advertisement
৪২ বছর বয়সী এই তারকা অভিনেত্রী নিজেকে বলিউডে অবাঞ্ছিত, পরিত্যক্ত মনে করেন যখন তার সিনেমা দর্শকদের মধ্যে সেভাবে সাড়া জাগাতে পারে না। একটা সময় পরিস্থিতি এতটাই বদলে গিয়েছিল যে বিদ্যার কাছে সবকিছুই কেমন ঝাপসা হয়ে আসছিল, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলেছেন তিনি। দর্শক আর ইনডাস্ট্রিকে ভালো ভাবে বোঝার চেষ্টা করেছেন, জানালেন অভিনেত্রী।
advertisement
তবে বিদ্যা বরাবরই সাহসী আর বলিষ্ঠ চরিত্রের মানুষ। ছবির জগতে তিনি পা রেখেছিলেন বাংলা সিনেমার মাধ্যমে, গৌতম হালদার পরিচালিত ‘ভালো থেকো’ (Bhalo Theko) ছবিতে, সেই থেকে শুরু। তারপর একে একে ‘পরিনীতা’ ‘লাগে রহো মুন্নাভাই’ (Lage Raho Munna Bhai) , ‘ভুল ভুলাইয়া’ ( Bhool Bhulaiyaa), ‘হল্লা বোল’ (Halla Bol), ‘পা’ (Paa), ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture), ‘কাহানি’ (Kahaani) ইত্যাদি ছবিতে সাফল্য পেয়েছেন। তিনি পরিস্কার জানিয়েছেন সাফল্য হারিয়ে যাওয়া কিংবা সাফল্য থেকে দূরে সরে যাওয়া আসলে যুক্তিহীন চিন্তাভাবনা।
advertisement
তারপর একে একে ‘পরিনীতা’ ‘লাগে রহো মুন্নাভাই’ (Lage Raho Munna Bhai) , ‘ভুল ভুলাইয়া’ ( Bhool Bhulaiyaa), ‘হল্লা বোল’ (Halla Bol), ‘পা’ (Paa), ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture), ‘কাহানি’ (Kahaani) ইত্যাদি ছবিতে সাফল্য পেয়েছেন। তিনি পরিস্কার জানিয়েছেন সাফল্য হারিয়ে যাওয়া কিংবা সাফল্য থেকে দূরে সরে যাওয়া আসলে যুক্তিহীন চিন্তাভাবনা।
advertisement
বিদ্যাকে শেষ দেখা গিয়েছে অমিত মাসুরকার (Amit Masurkar) নির্দেশিত ছবি ‘শেরনি’ (Sherni)-তে। এই ছবিতে বিদ্যা একজন সাহসী ফরেস্ট অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবি প্রোডিউসের দায়িত্বে ছিল টি-সিরিজ এবং অ্যাবানডানসিয়া এনটারটেইনমেন্ট (Abundantia Entertainment)। ছবিটি মুক্তি পায় OTT platform এবং Amazon Prime Video –তে।









