advertisement

New Train in West Bengal: রেল যাত্রীদের বড় সুখবর! পুরুলিয়া থেকে সরাসরি দিল্লি ছুটবে নতুন এক্সপ্রেস ট্রেন, সময়সূচি দেখে নিন

Last Updated:
Purulia to Delhi New Train: পুরুলিয়া জেলার রেল যাত্রীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। দিল্লির সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে শুরু হচ্ছে এক্সপ্রেস। ট্রেনের রুট, সময় এবং স্টপেজ সম্পর্কে বিস্তারিত জানুন
1/6
রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। এবার পুরুলিয়া থেকে দিল্লি যাত্রা আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর পুরুলিয়া থেকে দিল্লির সঙ্গে সরাসরি রেল যোগাযোগকে আরও সুবিধাজনক করতে চালু হতে চলেছে নতুন ট্রেন পুরুলিয়া–আনন্দবিহার এক্সপ্রেস। এই নতুন ট্রেন চালু হলে পুরুলিয়া জেলার যাত্রীদের জন্য দিল্লি যাওয়া অনেকটাই সহজ ও আরামদায়ক হয়ে উঠবে। (তথ্য ও ছবি: শান্তনু দাস)

2/6
এতদিন দিল্লি যেতে অনেক ক্ষেত্রেই অন্য স্টেশন থেকে ট্রেন ধরতে হত বা একাধিক ট্রেন বদল করতে হত। নতুন এই ট্রেন চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

3/6
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন,
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "১৪০২১/১৪০২২ পুরুলিয়া–আনন্দবিহার এক্সপ্রেস শীঘ্রই চালু করা হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪০২১ পুরুলিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস প্রতি শুক্রবার বিকেল ৫টা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন রাত ১১টা ১০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে।
advertisement
4/6
অন্যদিকে, ১৪০২২ আনন্দবিহার–পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪০ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে।
অন্যদিকে, ১৪০২২ আনন্দবিহার–পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪০ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে।"
advertisement
5/6
এই ট্রেনটি পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। সেগুলি হল, মুরি, রাঁচি, লোহরদাগা, তোরি, বরবাদিহ, লাতেহার, ডাল্টনগঞ্জ, গড়ওয়া রোড, জপলা, ডেহরি-অন-সোন, সাসারাম, ভভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, অযোধ্যা ক্যান্ট, লখনউ, বেয়ারেলি এবং মোরাদাবাদ।

6/6
রেল সূত্রে আরও জানা গেছে, এই ট্রেনের চলাচল শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এবং নিয়মিত পরিষেবার বিস্তারিত তথ্য পরে জানান হবে। নতুন এই ট্রেন চালু হলে পুরুলিয়া ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের দিল্লি যাতায়াতে বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি: শান্তনু দাস)