advertisement

ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন? প্রতিদিন পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভোট চাইতে!

Last Updated:

Malda TMC Candidate: পরনে ধুতি-পাঞ্জাবি, জোর হাত! এই বর্ষীয়ান নেতা প্রতিদিন পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। যেখানে অনেকেই এই বয়সে চলাফেরায় অসুবিধা বোধ করেন, সেখানে তৃণমূলের এই প্রার্থীর এই উদ্যম ও সক্রিয়তা নজর কেড়েছে সাধারণ মানুষের। পাঁচবারের বিধায়ক হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ। চিনে নিন!

+
মালদহ,

মালদহ, তৃণমূল প্রার্থী

মালদহ: বয়স যেন কেবল সংখ্যা এই প্রবাদকে সত্যি প্রমাণ করে আবারও নির্বাচনের ময়দানে নেমেছেন ৮৪ বছর বয়সি প্রবীণ নেতা সমর মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের টিকিটে রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন। ধুতি-পাঞ্জাবি পরিহিত এই বর্ষীয়ান নেতা প্রতিদিন হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে।
যেখানে অনেকেই এই বয়সে চলাফেরায় অসুবিধা বোধ করেন, সেখানে সমর মুখোপাধ্যায় এই উদ্যম ও সক্রিয়তা নজর কেড়েছে সাধারণ মানুষের। পাঁচবারের বিধায়ক হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ। ছাত্র রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা।
advertisement
advertisement
১৯৬২ সালে কংগ্রেস সমর্থিত নিরপেক্ষ ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ। এরপর ১৯৮২ ও ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে বিরতির পর ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আবারও কংগ্রেসের বিধায়ক ছিলেন। এরপর দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০২১ সালে শাসক দলের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
advertisement
এবারও দলের ভরসা পেয়ে নির্বাচনী ময়দানে নেমে সমর মুখোপাধ্যায় বলেন, “এই বয়সে আমার শক্তির উৎস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। নেত্রী আমার উপর ভরসা রেখেছেন, আমি সেই বিশ্বাস রাখার চেষ্টা করব।” তিনি আরও জানান, বিধানসভা নির্বাচন হলেও গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আদলে বুথভিত্তিক সংগঠন মজবুত করেই প্রচার চালানো হবে।” রাজ্যজুড়ে যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল, তখন রতুয়ার এই প্রবীণ প্রার্থীর নিরলস প্রচার ও লড়াই এক আলাদা বার্তা দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন? প্রতিদিন পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভোট চাইতে!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement