Mamata Banerjee slams BJP: 'এসআইআর করে ভোটের আগে সর্বনাশ করল'! সুতিতে বিজেপিকে তীব্র আক্রমণ, অশান্তির আঁচও করলেন তৃণমূলনেত্রী
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee slams BJP: মুর্শিদাবাদের সুতিতে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন তৃণমূলনেত্রী। এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
সুতি: ভোটপ্রচারে মুর্শিদাবাদের সুতিতে প্রথম থেকেই ঝাঁঝ বাড়ালেন মমতা বন্দোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন তৃণমূলনেত্রী। মমতার হুঙ্কার, ‘বিজেপি অনেক পরিকল্পনা করেছে। গভর্নমেন্ট অফ পরিকল্পনার দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। এটা বিজেপির প্ল্যান।’
তিনি আরও বলেন, ‘আগামিকাল শুক্রবার নামাজ বার। বিজেপি আর কংগ্রেস। সঙ্গে হায়দ্রাবাদের হাঁদাটা আর এখানের ভোঁদাটা আপনাদের উসকে দেবে। ছোট ছোট ছেলেরা চলে যাবে। আর সিবিআই নয়তো এনআইএ নয়তো পুলিশ এদের গ্রেফতার করে নেবে। তখন আপনাদের আম যাবে, ছালাটাও যাবে। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু দাঙ্গায় জড়াবেন না।’
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে ক্ষুব্ধ নেত্রী বলেন, ‘যাঁদের নাম কাটা গেছে তাঁদের ট্রাইব্যুনাল অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের দল নিয়েছে। আমরা তো আইনজীবী দেব বলেছি। আপনারা ব্যক্তিদের নিয়ে যাবেন। কিন্তু ভিতরে প্রবেশ করবেন না। বিচারকদের সামনে যাবেন না। বিজেপি জানে মুর্শিদাবাদ থাকলে ওরা আম পেড়ে খেতে পারবে না, মালদহ থাকলে ওদের গতি হবে না।’
advertisement
advertisement
আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট
মমতার দাবি, ‘ভাবছেন শুধু আপনাদের এখানে নাম বাদ দিয়েছে? আমার ভবানীপুরেও ৪০ হাজার ভোটারের নাম বাদ দিয়েছে। উকুন বাছার মতো। তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। সংখ্যালঘু এবং হিন্দু মা-বোনেদের নাম বাদ দিয়েছে। ধর্মে ধর্মে বিভাজন করে। কাজ করেনি একটাও। ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। দেয়নি। এসআইআর করে ইলেকশানের আগে সর্বনাশ করল। চার দিকে ইডি রেড করাচ্ছে। ইলেকশনের আগে কেন? সব দিক দিয়ে চক্রান্ত করছে। অমিত শাহ-মোদির দল গণতন্ত্রকে শেষ করে দেবে।’ বিজেপিকে তোপ মমতার।
advertisement
আবীর ঘোষাল
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 2:40 PM IST









