advertisement

KKR vs SRH: পরিসংখ্যানে হায়দরাবাদের থেকে অনেক এগিয়ে কেকেআর! তাহলে কি ঘরের মাঠেই আসছে প্রথম জয়?

Last Updated:

Kolkata Knight Riders: প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান করেও জয় পায়নি। তারা নির্ধারিত ওভারে ২২০ রান তুললেও শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরে যায়।

কেকেআর বনাম এসআরএইচ
কেকেআর বনাম এসআরএইচ
মুম্বই ম্যাচের হার অতীত। বৃহস্পতিবার ঘরের মাঠে ঘুড়ে দাঁড়ানোর লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। একাধিক বিষয় নিয়ে চিন্তা থাকলেও ইডেনে জয়ে ফিরতে মরিয়া নাইটরা। শুধু কেকেআর নয়, সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের মুখ দেখেছে। তাদের সামনে প্রথম জয় পাওয়ার চ্যালেঞ্জ।
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান করেও জয় পায়নি। তারা নির্ধারিত ওভারে ২২০ রান তুললেও শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরে যায়। ব্যাটিং বিভাগ ভালো পারফরম্যান্স করলেও বোলিংয়ে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে, যা দলের পরাজয়ের অন্যতম কারণ। দ্বিতীয় ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে। অধিনায়ক ইশান কিশানের দুর্দান্ত ইনিংস এবং অনিকেত ভার্মার গুরুত্বপূর্ণ অবদানে ভর করে দলটি নয় উইকেটে ২০১ রান করে। কিন্তু বোলাররা সেই রান রক্ষা করতে পারেননি। অনবদ্য ব্যাটিং করেন আরসিবির বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কলরা। ফলে চার উইকেটে হারতে হয় অরেঞ্জ আর্মিদের।
advertisement
advertisement
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ত্রিশটি ম্যাচে তারা কুড়িটি জয় পেয়েছে, যেখানে হায়দরাবাদের জয় মাত্র দশটি। তাই পরিসংখ্যান কলকাতার পক্ষে থাকলেও, এই ম্যাচে দুই দলই জয়ের জন্য সর্বশক্তি দিয়ে লড়বে, এমনটাই আশা করছেন সমর্থকেরা।
advertisement
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য় একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক ও উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত বর্মা, হর্শ দুবে, হার্শল প্যাটেল, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: পরিসংখ্যানে হায়দরাবাদের থেকে অনেক এগিয়ে কেকেআর! তাহলে কি ঘরের মাঠেই আসছে প্রথম জয়?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement