advertisement

'কমেন্ট সেকশন বন্ধ মানে, শুধু আপনারাই বলবেন আর আমরা চুপ করে শুনবো?' আর্টিস্ট ফোরামের চিঠির পরে বিস্ফোরক জিতু কমল

Last Updated:

তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন।

কী বললেন জিতু?
কী বললেন জিতু?
কলকাতা: আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে রাহুলের মৃত্যুর যথাযথ কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হল। যদি প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও সদর্থক উত্তর না পাওয়া যায় তাহলে আর্টিস্ট ফোরাম ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবার এই নিয়ে ফের মুখ খুললেন জিতু কমল।
জিতু লেখেন, ‘এটা কী?? কারোর সাইন নেই! ফিউচারে পলিসি কী হবে? ফিউচারে যদি এইরকম ঘটনা ঘটে, তার জন্য কী কী স্টেপ নেওয়া হবে?কোন কিছুই তো নেই। পূর্ববর্তী যে কেসগুলো জমা হয়ে আছে, তারও কোনো ব্যাখ্যা নেই।
এটা কি? কমেন্ট সেকশন বন্ধ মানে, শুধু আপনারাই বলবেন আর আমরা চুপ করে শুনবো। যে সকল আর্টিস্ট আপনাদের জন্য চা জল বয়ে বয়ে নিয়ে আসে,তাদেরকেও বলতে দেবেন না? শুধুমাত্র আপনাদের হায়ার করা অফিস স্টাফসরা বলবে? যাদের 30-35 হাজার টাকা মাইনে, সন্ধ্যেবেলা ফিসফ্রাই, চিকেন রোল ছাড়া কখনোই টিফিন করে না যারা(সেটাও ফোরাম এর টাকায়) চাকরি তো আমাদের আর্টিস্টদের থেকেও কেউ কেউ পেতে পারতো, যারা বহুদিন ধরে কাজ পাচ্ছেন না আমাদের ইন্ডাস্ট্রিতে। কথা বলার জন্যে,কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেবেন তো আমার থেকে পেটে লাথি মেরে বা প্ররোচনা দেবেন মিথ্যে দোষারোপ দিয়ে ভাবমূর্তি নষ্ট করার? আমি প্রস্তুত। অনেক দিন ধরেই তো করে আসছেন। বয়স হয়ে গেছে প্রচুর। কিন্তু স্বভাব যাচ্ছেই না। নতুন পুরনো প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন শিল্পীদের বলছি একত্রিত হোন,ভয় পাবেন না। প্রতিরোধ করুন। জনমত গড়ে তুলুন। ফোরামের বিরুদ্ধে নয়, ফোরামের সংশোধনের জন্য।নির্ভীক হওয়ার জন্য।’
advertisement
advertisement
এদিকে বুধবার অবশেষে বিবৃতি প্রকাশ করা হল যোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে। সেই চিঠিতে বলা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক লীনা গঙ্গোপাধ্যায়। বিবৃতি আরও লেখা আছে, ‘আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সাম্প্রতিক দিনগুলিতে, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে প্রায়শই মিডিয়া এবং জনসাধারণের আলোচনায় শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসাবে উল্লেখ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই যে লীনা 2010 সাল থেকে একজন লেখক এবং সৃজনশীল প্রধান হিসাবে কোম্পানির সাথে যুক্ত। তিনি 2011 সালে বোর্ডে যোগ দেন। তবে, তিনি কোনও প্রমোটর বা অপারেশনাল এক্সিকিউটিভ নন। তাঁর ভূমিকা সর্বদা সৃজনশীল দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা শিল্পে সুপরিচিত।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কমেন্ট সেকশন বন্ধ মানে, শুধু আপনারাই বলবেন আর আমরা চুপ করে শুনবো?' আর্টিস্ট ফোরামের চিঠির পরে বিস্ফোরক জিতু কমল
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement