স্কুলগুলিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, পঠনপাঠন বন্ধ! সেমিস্টার তুলে দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে দুটি সেমিস্টারে ভাগ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা-যেখানে শুধু ক্লাস ১২ -র সিলেবাসে পরীক্ষা হয়, একাদশ-দ্বাদশ শ্রেণিতে তুলে দিতে হবে সেমিস্টার সিস্টেম, সহ একাধিক দাবিতে স্কুল পরিদর্শকের অফিসে মিছিল ডিএসও-র
কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার বাতিল করতে হবে স্কুল গুলিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে, যার জন্য পঠনপাঠন বন্ধ থাকছে। যার প্রতিবাদ করছে ডিএসও৷
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচানোর দাবিতে আজ কসবা দক্ষিণ কলকাতা ল’কলেজ থেকে মিছিল । কলকাতা জেলা ডিআই বা স্কুল পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল । ডিআই অফিসের মূল দরজা তালা বন্ধ করে রাখা হয়েছে ।
advertisement
advertisement
গেটের বাইরে পুলিশের তরফে গার্ড রেইল করা আছে। ভিতরে ও বাইরে পুলিশ আছে৷ শুরুতে বিক্ষোভকারীরা গার্ডরেইল নিয়ে ধাক্কাধাক্কি করেন। এখন গেটের বাইরে স্লোগান চলছে৷
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছিল৷ চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার করে হবে পরীক্ষা। কীভাবে সেই পরীক্ষা হবে এবং কবে থেকে হবে এদিন তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
উচ্চ মাধ্যমিক হত শুধুমাত্র ক্লাস ১২-র সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরে এটাই শেষ বার্ষিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে দিল্লি বোর্ডগুলি বছরে দু’বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। উচ্চ মাধ্যমিকও চালু হয়েছিল বছরে দু’বার হবে। একটি শিক্ষাবর্ষে দুটি পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। ২০২৫ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম ব্য়াচ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিয়েছে৷
advertisement
Amit Sarkar
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 3:46 PM IST








