advertisement

Phalgun Month Vastu Eating Tips: চলছে ফাল্গুন মাস! ভুলেও খাবেন না ৪ সবজি, ১ শাক! অসুস্থতায় ঝাঁঝরা হয়ে সংসার ভেসে যাবে অভাবের কালো ছায়ায়! গ্রাস করবে অমঙ্গল!

Last Updated:
Phalgun Month Vastu Eating Tips: ফাল্গুন মাসে কী খেলে তছনছ সংসার, লন্ডভন্ড জীবন, জানুন। কী কী খেলে মজবুত হবে রোগ প্রতিরোধ শক্তি, চিনুন।
1/7
ভরা বসন্তে চলছে ফাল্গুন মাস৷ এ সময় মরশুম পরিবর্তনের সময়৷ এই ঋতু পরিবর্তনে খাওয়ার কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে৷ নয়তো হতে পারে শারীরিক অসুস্থতা৷ প্রাচীন আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই খাদ্যবিধি তৈরি হয়েছে৷ পরবর্তীতে এই আহার ও আচরণবিধির সঙ্গে মিশেছে জ্যোতিষ অনুষঙ্গ৷

2/7
এই ঋতুতে কী খাবেন, কী খাবেন না জানুন৷ বসন্তকালে কিছু খাবার খেতে হবে সুস্থতার জন্য৷ আবার কিছু খাবার বর্জনীয়৷ তাহলে শারীরিক সুস্থতা বজায় থাকে বলে মনে করা হয়৷ রোগ বালাই দূরে থাকলে সংসারে খরচ আয়ত্তের মধ্যে থাকে৷ অসুস্থতার জন্য বহু টাকা খরচ হয়ে যাবে৷ সংসার ও পরিবারে আসবে অভাবের কালো ছায়া৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷

3/7
শীতের শেষ ও বসন্তের শুরুতে এড়িয়ে চলুন কিছু কন্দ জাতীয় সবজি৷ তার মধ্যে প্রথমেই পড়ে কচু৷ মাটির গভীরে জন্মানো কন্দ কচু শরীরে কফবর্ধক বলে মনে করা হয় আয়ুর্বেদে৷ কচুর ক্যালসিয়াম অক্সালেট বদহজমের কারণ হয়৷

4/7
স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মানো মাশরুম এই সময়ে খাবেন না৷ তামসিক খাবার মাশরুম শরীরে আলস্য ও জড়তা বাড়িয়ে তোলে৷ খাবারে বিষক্রিয়া ও সংক্রমণের ঝুঁকিও থাকে৷ বেশি তেলমশলা দেওয়া খাবার খাবেন না এই সময়ে৷ রান্নায় সাধারণ নুনের বদলে সৈন্ধব লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি দিন৷

5/7
ছোলা, বিশেষত কাঁচা ছোলা খাবেন না এই সময়৷ তাহলে গাঁটের ব্যথা, বাতের যন্ত্রণা দেখা দিতে পারে শরীরে৷

6/7
সাইনাস বা কফের ধাত থাকলে এ মাসে চালকুমড়ো, মিষ্টি কুমড়ো ও পুঁই শাক এড়িয়ে চলুন৷ অন্যথায় কফ বৃদ্ধি হয়ে বাড়তে পারে অসুস্থতা৷

7/7
বসন্তকালে সকালে খালি পেটে খান আমলকি বা হরিতকি ভেজানো জল৷ সপ্তাহে অন্তত ৩ দিন খান নিমপাতা ও সজনেডাঁটা ও ফুল৷ শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়বে৷ পক্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে৷ মুখের অরুচি কেটে ফিরবে স্বাদকোরকের সক্রিয়তা৷