advertisement

West Medinipur News: রাত নামলেই দুর্ভোগ! মহা সমস্যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা, ওষুধ কিনতে গিয়ে কালঘাম ছুটছে পরিজনদের

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নত পরিকাঠামোর মাঝেও সমস্যার সম্মুখীন হচ্ছে রোগীর পরিবার-পরিজনেরা। রাতে ওষুধ পাওয়া নিয়ে অসুবিধায় পড়ছেন তাঁরা।

+
বেলদা

বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণপুর ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল। আগে এটি একটি গ্রামীণ হাসপাতাল থাকলেও বর্তমানে উন্নীত হয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হয়েছে। এর ফলে এলাকার হাজার হাজার মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ বেড়েছে। তবে উন্নত পরিকাঠামোর মাঝেও রোগীর পরিবার ও আত্মীয়স্বজনদের পক্ষ থেকে রাতে ওষুধ পাওয়া নিয়ে চরম সমস্যার অভিযোগ উঠছে।
অভিযোগ, রাত প্রায় ৯টা বা ১০টার পর জরুরি প্রয়োজনে বাইরে থেকে ওষুধ কিনতে গেলে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে। হাসপাতাল সংলগ্ন একাধিক ওষুধের দোকান রাত ১০টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ফলে হঠাৎ কোনও রোগীর অবস্থা গুরুতর হলে বা অতিরিক্ত ওষুধের প্রয়োজন পড়লে তা জোগাড় করা দুষ্কর হয়ে উঠছে। অনেকক্ষেত্রে ডাকাডাকি করেও দোকান খোলা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ ‘ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ’! জেলার দুর্বল সেতুগুলিতে টাঙানো হল ফ্লেক্স, পরপর দুর্ঘটনা ঘটতেই কড়া পদক্ষেপ
হাসপাতালের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, রোগীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তবে সবসময় সব ধরনের ওষুধ হাসপাতালের ভাণ্ডারে মজুত থাকে না। বিশেষ করে কিছু জরুরি ও বিশেষ ওষুধ বাইরে থেকে কিনতেই হয়। সেই সময়েই মূল সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন রোগীর পরিবাররা।
advertisement
advertisement
স্থানীয়দের মনে আছে, কয়েক বছর আগে হাসপাতাল সংলগ্ন ওষুধ দোকানগুলির মধ্যে পালা করে প্রতিদিন অন্তত একটি দোকান রাতভর খোলা রাখা হত। ফলে জরুরি পরিস্থিতিতে রোগীর পরিবারদের খুব একটা সমস্যায় পড়তে হত না। কিন্তু বেশ কয়েক মাস ধরে সেই ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কেন এই ব্যবস্থা বন্ধ হল, তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে রাতে চিকিৎসা পরিষেবার সঙ্গে ওষুধ প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করার দাবি উঠেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিবারদের মতে, সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পর রোগীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনই রাতের পরিষেবাও আরও সুসংগঠিত হওয়া প্রয়োজন। রোগীদের পরিবারের  দাবি, অন্তত একটি ওষুধের দোকান সারারাত খোলা রাখার ব্যবস্থা করা হোক, যাতে জরুরি পরিস্থিতিতে আর কোনও রোগী বা পরিবারকে ভোগান্তির মুখে পড়তে না হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: রাত নামলেই দুর্ভোগ! মহা সমস্যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা, ওষুধ কিনতে গিয়ে কালঘাম ছুটছে পরিজনদের
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement