advertisement

Alipurduar News: 'ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ'! জেলার দুর্বল সেতুগুলিতে টাঙানো হল ফ্লেক্স, পরপর দুর্ঘটনা ঘটতেই কড়া পদক্ষেপ

Last Updated:

Alipurduar News: একের পর এক দুর্বল সেতু ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা! এবার আলিপুরদুয়ারের বিভিন্ন দুর্বল সেতুগুলিতে 'দুর্বল সেতু' লেখা ফ্লেক্স লাগাতে শুরু করেছে পুলিশ প্রশাসন।

'দুর্বল সেতু' লেখা ফ্লেক্স
'দুর্বল সেতু' লেখা ফ্লেক্স
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ কোচবিহার ও আলিপুরদুয়ারে পরপর দুর্বল সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার জেলার দুর্বল সেতুগুলিতে ‘দুর্বল সেতু’ লেখা ফ্লেক্স লাগাচ্ছে পুলিশ প্রশাসন। যাতায়াতকারী যানবাহনের চালকেরা যাতে ফ্লেক্স দেখেই বুঝতে পারেন ওই সেতু দুর্বল, সেই কারণে এমনটা করা হচ্ছে। সেই সঙ্গেই দুর্বল সেতুগুলিতে পুলিশি পাহাড়াও বাড়ানো হচ্ছে।
এদিন আলিপুরদুয়ার ১ ব্লকের কুমারপাড়া এলাকার একটি দুর্বল সেতুতে ‘দুর্বল সেতু’ লেখা ফ্লেক্স ঝুলিয়ে দেয় সোনাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। আলিপুরদুয়ার ১ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত ও চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের সীমানায় একটি নালার উপর এই সেতু রয়েছে। দীর্ঘদিন থেকে এই সেতু দুর্বল অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই জেলায় কত দুর্বল সেতু রয়েছে তার তালিকা সংগ্রহ করা শুরু করেছে পুলিশ। জেলা পূর্ত দফতর ও জেলা পরিষদের কাছ থেকে এই তালিকা সংগ্রহ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পোস্ট অফিসের নকল স্ট্যাম্প ব্যবহার করে প্রতারণা! এজেন্টের বিরুদ্ধে ১ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ, মাথায় হাত গ্রাহকদের
উল্লেখ্য, রবিবার বিকেলে ফালাকাটার বঙ্কিম ঘাট সেতু ভেঙে পড়েছিল। জটেশ্বর ও পাঁচমাইলের মধ্যে সংযোগকারী মুজনাই নদীর উপর ওই দুর্বল সেতুতে একটি বালি বোঝাই ডাম্পার উঠলে সেতুটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ডাম্পারের চালক ও খালাসির কিছু হয়নি। তাঁরা অল্পের জন্য রক্ষা পান। এর কিছু সময় আগে কোচবিহার জেলাতেও একই কায়দায় একটি সেতু ভেঙে পড়েছিল। পরপর এই দুই দুর্ঘটনার পরেই সচেতন প্রশাসন। বিভিন্ন দুর্বল সেতুতে ফ্লেক্স লাগানো হচ্ছে।
advertisement
advertisement
এই বিষয়ে আলিপুরদয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, “বঙ্কিম সেতু ভেঙে পড়ার ঘটনায় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা জুড়ে আমরা একাধিক সেতু নতুন করে তৈরি করেছি। আরও সেতু তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে এই মুহুর্তে আমি সকল যানবাহন চালকদের দুর্বল সেতুতে নিয়ম মেনে চলাচলের আবেদন জানাব।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: 'ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ'! জেলার দুর্বল সেতুগুলিতে টাঙানো হল ফ্লেক্স, পরপর দুর্ঘটনা ঘটতেই কড়া পদক্ষেপ
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement