Mamata Banerjee: রাজ্য বাজেটে মহিলারাই ‘মুখ’! লক্ষ্মী ভাণ্ডার থেকে আশাকর্মী ‘কল্পতরু’ মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এছাড়া, পশ্চিমবঙ্গের ২১ থেকে ৪০ বছর বয়সি সমস্ত যুবকদের কর্মসংস্থানে সুবিধা দেওয়ার জন্য আগামী ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে৷
কলকাতা: সামনেই রাজ্যের বিধানসভার নির্বাচন৷ তার আগে আজ, বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ আর এই বাজেটে সামনে এল একাধিক মহিলা কেন্দ্রিক সিদ্ধান্ত৷ প্রথমেই নজর ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের দিকে৷ বৃহস্পতিবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা ১০০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে৷
শুধুমাত্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’ই নয়, বেতন বাড়ানো হয়েছে আশাকর্মীদেরও৷ তাঁদের বেতন ৫০০০ থেকে ১০০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০০ টাকা৷
advertisement
এছাড়া, পশ্চিমবঙ্গের ২১ থেকে ৪০ বছর বয়সি সমস্ত যুবকদের কর্মসংস্থানে সুবিধা দেওয়ার জন্য আগামী ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে৷
advertisement
আইসিডিএস কর্মী অর্থাৎ, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে বেতন৷ এক্ষেত্রেও সুবিধাভোগী ব্যক্তিদের অধিকাংশই মহিলা৷ ঠিক তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়কের ক্ষেত্রেও৷ সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ প্রত্যেকেরই বেতন ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে৷ এছাড়া, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷
advertisement
পাশাপাশি, গিগ কর্মীদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
Location :
West Bengal
First Published :
Feb 05, 2026 5:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: রাজ্য বাজেটে মহিলারাই ‘মুখ’! লক্ষ্মী ভাণ্ডার থেকে আশাকর্মী ‘কল্পতরু’ মমতা