advertisement

IMD Weather Update: শীতের রেশ প্রায় বিদায়, বাংলার একাধিক জেলায় তাপমাত্রা ঊর্ধ্বগতিতে! ঠান্ডা কি আর ফিরবে?

Last Updated:
IMD Weather Update: তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় রোদের তেজ বেড়েছে, রাতের শীতও অনেকটাই কমেছে। আবহাওয়ার এই বদলের ফলে শীতের আমেজ প্রায় বিদায় নিতে বসেছে বলেই মত আবহাওয়াবিদদের।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় রোদের তেজ বেড়েছে, রাতের শীতও অনেকটাই কমেছে। আবহাওয়ার এই বদলের ফলে শীতের আমেজ প্রায় বিদায় নিতে বসেছে বলেই মত আবহাওয়াবিদদের।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় রোদের তেজ বেড়েছে, রাতের শীতও অনেকটাই কমেছে। আবহাওয়ার এই বদলের ফলে শীতের আমেজ প্রায় বিদায় নিতে বসেছে বলেই মত আবহাওয়াবিদদের।
advertisement
2/5
সমতলের জেলাগুলিতে ইতিমধ্যেই গরমের অনুভূতি স্পষ্ট। কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৯ ডিগ্রি, শিলিগুড়িতে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। উত্তর দিনাজপুরে ২৭.৪ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সমতলের জেলাগুলিতে ইতিমধ্যেই গরমের অনুভূতি স্পষ্ট। কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৯ ডিগ্রি, শিলিগুড়িতে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। উত্তর দিনাজপুরে ২৭.৪ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
মালদহ জেলাতেও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, যেখানে তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি। এই জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দুপুরের দিকে রোদের দাপটে গরম বাড়ছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মালদহ জেলাতেও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, যেখানে তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি। এই জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দুপুরের দিকে রোদের দাপটে গরম বাড়ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে, পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে এখনও ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে ১৮ ডিগ্রি। পাহাড়ে সকালে ও রাতে শীত অনুভূত হলেও দিনের বেলায় আবহাওয়া মনোরম থাকছে, যা পর্যটকদের জন্য বেশ স্বস্তিদায়ক। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
অন্যদিকে, পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে এখনও ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে ১৮ ডিগ্রি। পাহাড়ে সকালে ও রাতে শীত অনুভূত হলেও দিনের বেলায় আবহাওয়া মনোরম থাকছে, যা পর্যটকদের জন্য বেশ স্বস্তিদায়ক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের মতে, আপাতত তাপমাত্রার এই ঊর্ধ্বগতি বজায় থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে শীতের তীব্রতা আর বাড়ার সম্ভাবনা কম। ধীরে ধীরে বসন্তের দিকে এগোচ্ছে আবহাওয়া, আর তারই ইঙ্গিত দিচ্ছে এই বাড়তে থাকা তাপমাত্রা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
আবহাওয়া দফতরের মতে, আপাতত তাপমাত্রার এই ঊর্ধ্বগতি বজায় থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে শীতের তীব্রতা আর বাড়ার সম্ভাবনা কম। ধীরে ধীরে বসন্তের দিকে এগোচ্ছে আবহাওয়া, আর তারই ইঙ্গিত দিচ্ছে এই বাড়তে থাকা তাপমাত্রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement