advertisement

Bardhaman News: বর্ধমানে হাইওয়ের পাশে দাঁড় করানো হল সাদা গাড়ি, সিটের তলায় থরে থরে ওগুলো কী! সর্বনাশ! দেখে চমকে গেল পুলিশও

Last Updated:

Bardhaman News: ধৃতদের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়। গাড়ি থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

টাকার ছবি
টাকার ছবি
বর্ধমান, সায়নী সরকার: গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, ধৃত দুই যুবক। সাদা রঙের চারচাকা গাড়ি করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও দুই জন। ধৃতদের নাম সৌরভ ঘোড়ুই ও বাপন হাঁসদা। ধৃতদের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়।
গাড়ি থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বর্ধমানের রেনেসাঁ উপনগরী সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ১৯ জাতীয় সড়কের ধারে একটি সাদা রঙের চারচাকা গাড়িকে আটক করে বর্ধমান থানার পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালালে সিটের নীচ থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
এত টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত পরিমান টাকা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা জনৈক হৃদয় পাল তাদের এই টাকা নিয়ে যেতে বলেছে। টাকার উৎস সন্ধানে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman News: বর্ধমানে হাইওয়ের পাশে দাঁড় করানো হল সাদা গাড়ি, সিটের তলায় থরে থরে ওগুলো কী! সর্বনাশ! দেখে চমকে গেল পুলিশও
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement