advertisement

West Bengal Budget 2026: রাজ্য বাজেটে এবার সপ্তম পে কমিশনের ঘোষণা! সরকারি কর্মচারীদের 'পৌষমাস'! কী কী সুবিধা পাওয়া যাবে জানেন?

Last Updated:
West Bengal Budget 2026: সুপ্রিম কোর্ট যেদিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই দিনই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।
1/6
কলকাতা: বৃহস্পতিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় বক্তৃতা করেন। তাঁর সংক্ষিপ্ত বক্তৃতার পরে বিধানসভায় এক ঘণ্টা ধরে আলোচনা হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অন্তর্বর্তী বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি ঘোষণা করেন, সপ্তম পে কমিশন গঠন হল রাজ্যে।

2/6
এ প্রসঙ্গে চন্দ্রিমা জানান, ''আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। এঁরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়ণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগসুবিধার বিষয়ে সুপারিশ করবে।''

3/6
এদিকে, সুপ্রিম কোর্ট যেদিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই দিনই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।

4/6
এখানেই শেষ নয়, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা। আশা কর্মীদের জন্যও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল।

5/6
রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

6/6
রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হল। প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। ক্ষমতায় ফিরলে আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে।