advertisement

Mamata Banerjee on DA order: সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কি দেওয়া হবে ডিএ? 'আইনজীবীদের সঙ্গে কথা বলব', মমতার মন্তব্যে ধোঁয়াশা

Last Updated:
Mamata Banerjee on DA order: সুপ্রিম কোর্টের এহেন রায়ের পরই অন্তর্বর্তী বাজেটে সরকারি কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার।
1/7
রাজ্যের সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতেই হবে পশ্চিমবঙ্গ সরকারকে। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার! ২৫ শতাংশ দ্রুত মেটানোর পর বাকি ৭৫ শতাংশ কী ভাবে দেওয়া হবে, তার একটা রূপরেখাও তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

2/7
২০০৯ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে, এই রায় তার ক্ষেত্রেই প্রযোজ্য। এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের ডিএ-র মধ্যে যে ফারাক রয়েছে (৪০ শতাংশ, যা এপ্রিল থেকে কমে ৩৬ শতাংশ হবে) তার ক্ষেত্রে এই রায় প্রযোজ্য নয়। রাজ্যের ‘আর্থিক বোঝা’র বিষয়টিও বৃহস্পতিবারের রায়ে উল্লেখ করা হয়েছে।

3/7
আর সুপ্রিম কোর্টের এহেন রায়ের পরই অন্তর্বর্তী বাজেটে সরকারি কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। তবে, সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমরা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পাইনি। আমরা স্টাডি করব। আইনজীবীদের সঙ্গে কথা বলব। মুখ্যসচিবের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। তারা দেখছে। অন্য রাজ্যে পেনশন পায় না। আমরা পেনশন দিই। না দিলে ভাবুন কত টাকা আমাদের বেঁচে যায়। কিন্তু অবসরপ্রাপ্তদের আমরা দিই।'

4/7
স্বাভাবিকভাবেই ঘোষণা শোনার পর কর্মীদের মনে প্রশ্ন জাগছে যে, কবে থেকে এই বর্ধিত বেতন বা ভাতা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বাজেট বক্তৃতায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই ডিএ বৃদ্ধি অবিলম্বে কার্যকর হচ্ছে না, বরং এটি আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে কর্মীদের হাতে আসবে।

5/7
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বুধবার স্পষ্ট করে দিয়েছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২০০৮ সাল থেকে যে এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনে দিতে হবে। রাজ্যের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, রাজ্যের পঞ্চম বেতন কমিশন, বিশেষত ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল’ অনুসারে তারা ডিএ দিতে চায়।

6/7
প্রসঙ্গত, গত বছর ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি করোল এবং বিচারপতি মিশ্রের এই বেঞ্চই রাজ্যকে বকেয়া পুরনো ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ছ’সপ্তাহের মধ্যে ওই নির্দেশ মানতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ওই সময়সীমার মধ্যে কর্মচারীদের ডিএ দিতে পারেনি রাজ্য সরকার। আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে আবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।
রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
7/7
গত ৮ সেপ্টেম্বর সেই শুনানিপর্ব শেষ হয়। রায়দান স্থগিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার সেই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, গত বছর ১৬ মে ২৫ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ তারা দিয়েছিল, সেই নির্দেশটি অবিলম্বে কার্যকর করতে হবে।