advertisement

'অবশেষে বাড়ি ফিরলাম' উত্তপ্ত পরিস্থিতির মাঝে সৌদি আরব থেকে ফিরে এসে লিখলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

Last Updated:

অবশেষে দেশে ফিরলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী। মা ও মেয়েকে নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। অবশেষে কলকাতায় ফিরে সে কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি।

বাড়ি ফিরলেন প্রিয়দর্শিনী
বাড়ি ফিরলেন প্রিয়দর্শিনী
কলকাতা: অবশেষে দেশে ফিরলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী। মা ও মেয়েকে নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। অবশেষে কলকাতায় ফিরে সে কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে একটি ফটো পোস্ট করে লেখেন, “পরিবারের সঙ্গে। অবশেষে বাড়ি ফিরলাম।”
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন। যুদ্ধে ইরান ও ইজরায়েল (Iran Israel Conflict)। বাহরিন থেকে দুবাই, দোহা থেকে কাতার – মধ্যেপ্রাচ্যের একাধিক দেশে আটকে রয়েছেন ভারতীয়রা। কারও ওখানেই বাস আবার কেউ ঘুরতে গিয়ে সম্মুখীন হয়েছেন এই বিভীষিকার। তেমনই মদিনায় আটকে পড়েন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কন্যা প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)। মা ও মেয়েকে নিয়ে মদিনায় গিয়েছিলেন তিনি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভ করেন তিনি।
advertisement
প্রসঙ্গত, শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। পাল্টা আক্রমণ হেনেছে ইরান। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরান-ইজরায়েল সংঘাতে কার্যত জ্বলছে মধ্যে এশিয়া। এই পরিস্থিতিতে মদিনায় আটকে পড়েছেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। মা ও মেয়েকে সঙ্গে নিয়ে আটকে পড়েন তিনি। দুবাই থেকে ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি বলেন, “আমি, আমার মা এবং আমার মেয়ে এখানে এসেছি। আমরা একদম নিরাপদে আছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সত্যিই জানি না কীভাবে ফিরব।” নিজের শেয়ার করা ভিডিও-তে প্রিয়দর্শিনী বলেন, “আমার জন্য চিন্তা করবেন না। আমি নিরাপদভাবে ফিরে আসব।”
advertisement
advertisement
advertisement
এদিকে, দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছেলে ইউভানকে নিয়ে হোটেলবন্দি হয়ে আছেন তিনি। শনিবার ছেলেকে নিয়ে দুবাই পৌঁছান। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছান নিরাপদভাবেই। এরপরেই সেখানকার পরিস্থিতি ক্রমে খারাপ হতে শুরু করে। আগামী ৫ তারিখ কলকাতায় ফেরার টিকিট অভিনেত্রীর। কীভাবে ফিরবেন তাঁরা, চিন্তায় পরিবার।
একইভাবে বাহরিনে আটকে পড়েছেন ভারতীয় এক ব্যবসায়ী। সেখানে আটকে থাকা কলকাতার ব্যবসায়ী বলেন, “প্রথম এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলাম। কিছুক্ষণ পর পরই আওয়াজ শোনা যাচ্ছে, ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। ছাদের ওপর দিয়ে মিসাইল যাচ্ছে।” অন্যদিকে দোহায় আটকে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার। তিনি আদতে জয়নগরের বাসিন্দা। শৈবাল বসু নামের ওই ইঞ্জিনিয়ার বলেন, “আমি দোহায় দীর্ঘ ২২ বছর চাকরি করছি। হঠাৎ দুপুরবেলা অফিসে বসে আছি, শুনতে পাই দুমদাম আওয়াজ। দেখলাম রকেট উড়ে যাওয়ার সাদা দাগ।”
advertisement
মধ্যপ্রাচ্যের এই অশান্ত সময়ে ব্যস্ততম দুবাই এয়ারপোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Ayatollah Ali Khamenei) এর মৃত্যতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে ইরান। বেছে বেছে মার্কিন সেনাঘাঁটিগুলি টার্গেট করেছে তারা। মুহুর্মুহু বর্ষণ হচ্ছে রকেট, ড্রোন। ভয়ঙ্কর আক্রমণের হুঁশিয়ারি ইরানের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'অবশেষে বাড়ি ফিরলাম' উত্তপ্ত পরিস্থিতির মাঝে সৌদি আরব থেকে ফিরে এসে লিখলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement