advertisement

New Business Idea: আলু কাটলেই টাকা! এইভাবেও রোজগার করা যায়...! বর্ধমানের মহিলাদের অভিনব 'বিজনেস আইডিয়া'য় তাক লাগছে সবার

Last Updated:

East Bardhaman New Business Idea: রান্নাঘরের সাধারণ কাজই এখন আয়ের পথ! বর্ধমানের মহিলারা আলু কেটে তা পাইকারি বাজারে যোগান দিয়ে এখন স্বাবলম্বী। সামান্য পুঁজিতে কীভাবে এই ব্যবসা শুরু করা যায়, জানুন বর্ধমানের এই অভিনব বিজনেস মডেল সম্পর্কে।

+
আলু

আলু কেটে আয়

গাংপুর, সায়নী সরকার: রেস্তোরাঁর বিরিয়ানি, হোটেলের নানা রকমের সবজি হোক বা মিষ্টির দোকানের কচুরির তরকারি থেকে সিঙারা, বাঙালির পাতে আলু ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ। কিন্তু পাইকারি বাজার বা কোল্ডস্টোরেজ থেকে আলু আনা, ধোয়া, খোসা ছাড়ানো আর নির্দিষ্ট মাপে কাটার ঝক্কি পোহাতে একসময় কালঘাম ছুটে যেত ব্যবসায়ীদের। দিন বদলেছে এবার অর্ডার দিলেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ‘রেডি-টু-কুক’ কাটিং আলু। এতে একদিকে যেমন কমছে ব্যাবসায়ীদের খাটনি পাশাপাশি আলু কাটিং করে স্বনির্ভর হচ্ছেন গৃহবধূরা।
দিন দিন বাড়ছে বিভিন্ন খাবারের দোকানে সংখ্যা কিন্তু অনেক সময় পাওয়া যায় না, পর্যাপ্ত কর্মী। তাই অল্প সংখ্যক কর্মী দিয়ে কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। আর এই সুযোগে কাজে লাগাই এক অভিনব ব্যবসা শুরু করেছেন স্বস্তিপল্লীর ডাকুয়া পরিবার। সবজির ব্যবসার পাশাপাশি তারা শুরু করেছেন ‘রেডি টু কুক’ আলুর ব্যবসা।
advertisement
advertisement
এখন আর বস্তা বস্তা গোটা আলু নয়, অর্ডার দিলেই দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সাইজ মতো কাটা আলু। বিরিয়ানির জন্য বড় মাপের পিস হোক কিংবা আলুর দম বা পোস্তর জন্য নির্দিষ্ট সাইজের ডুমো আলু কেজি দরে মিলছে সবটাই। এখান থেকে বর্তমানে কাটা আলু পৌঁছে যাচ্ছে বর্ধমানের একাধিক দোকানে। আর এই আলু কাটার কাজ করছেন একদল গৃহবধু। ঘরের কাজের ফাঁকে আলু কাটার এই কাজকে তাঁরা বানিয়ে নিয়েছেন উপার্জনের হাতিয়ার। স্বনির্ভরতার এক নতুন দিশা খুঁজে পেয়েছেন এলাকার সাধারণ নারীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে ব্যবসার ধরণও। আর সেই বদলের হাওয়াকে সঙ্গী করেই ডাকুয়া পরিবারের এই উদ্যোগ শুধু যে ব্যবসায়ীদের দুশ্চিন্তা কমিয়েছে তা নয়, বরং গৃহবধূদের হাতে তুলে দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি।রান্নাঘরের চার দেওয়ালের চিরচেনা সেই আলু কাটার দৃশ্যটাই এখন বদলে গেছে এক লাভজনক কুটির শিল্পে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: আলু কাটলেই টাকা! এইভাবেও রোজগার করা যায়...! বর্ধমানের মহিলাদের অভিনব 'বিজনেস আইডিয়া'য় তাক লাগছে সবার
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement