advertisement

SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে...! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই, জানিয়ে দিল কমিশন!

Last Updated:

West Bengal SIR: SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই কমিশনের। সেই মর্মে CEO কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শুনানি প্রক্রিয়ায় এই শংসাপত্র গ্রহণযোগ্য হবে।

SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে!
SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে!
কলকাতা: এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার থেকে SIR প্রক্রিয়ায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টরের তরফে ইস্যু করা পার্মারেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ( Permanent Resident Certificate)গ্রহণ করা হবে।
অর্থাৎ, SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই কমিশনের। সেই মর্মে CEO কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শুনানি প্রক্রিয়ায় এই শংসাপত্র গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এগুলি নিতে পারবেন ERO, AERO রা। এমনটাই জাতীয় নির্বাচন কমিশন জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
advertisement
advertisement
এর আগে আজই কমিশন সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কাছে আবারও আবেদনের সুযোগ থাকবে। ভোট গ্রহণের ৫ দিন আগে পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে করতে পারবে আবেদন। কোন কোন বুথে কাদের নাম থাকল না বুথে বুথে তাও টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে এমনটাই খবর। ভোট গ্রহণের ৫ দিন আগে পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে করতে পারবে আবেদন। কোন কোন বুথে কাদের নাম থাকল না বুথে বুথে তাও টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে এমনটাই খবর।
advertisement
আসন্ন বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ওই কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, ভোটার স্লিপ বিলি করা তাঁদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে।
advertisement
এদিকে জাতীয় নির্বাচন কমিশন ফের চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। বিএল, ইআরও এবং এইআরও-দের অবিলম্বে সাম্মানিক টাকা ছাড়তে বলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে। এর আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও সেই বিষয়ে পদক্ষেপ করেনি রাজ্য সরকার। তাই মুখ্যসচিবকে ফের চিঠি দিয়ে সেই নির্দেশিকার কথা মনে করিয়ে আবারও এসআইআর-এর কাজের সঙ্গে যুক্ত বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও সুপারভাইজারদের অবিলম্বে টাকা দিতে বলল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে...! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই, জানিয়ে দিল কমিশন!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement