লক্ষ্মীর ভাণ্ডারে বাধ্যতামূলক নয় 'স্বাস্থ্য সাথী' কার্ড...! সহজ হল আবেদন প্রক্রিয়া, কী কী 'নথি' প্রয়োজন? জানুন কোথায়, কী ভাবে করবেন আবেদন!
- Reported by:Jiam Momin
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Lakshmir Bhandar Sceme 2026: প্রথমত আবেদনের জন্য ব্লক অফিস বা দুয়ারে সরকার কিংবা অনলাইনের মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে হবে। আধার কার্ডের নাম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই ফর্ম ফিলাপ করতে হবে। সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং এসটি এসসি আবেদনকারীদের ক্ষেত্রে জাতির শংসাপত্র প্রয়োজন। এই সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে।
advertisement
রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ২৫ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত বয়সী মহিলাদের মিলবে এই ভাতা। সাধারণ মহিলাদের ১৫০০ ও এবং এসটি, এসসি মহিলাদের ১৭০০ টাকা দেওয়া হবে মাসিক ভাতা। তবে সারা বছর এমন সুযোগ-সুবিধা থাকলেও আজও অনেকে বঞ্চিত এই প্রকল্পের ভাতা থেকে। আবেদন প্রক্রিয়ার সঠিক পদ্ধতি না জানাই এমনটাই দেখা দেয় অনেক ক্ষেত্রে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
প্রথমত আবেদনের জন্য ব্লক অফিস বা দুয়ারে সরকার কিংবা অনলাইনের মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে হবে। আধার কার্ডের নাম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই ফর্ম ফিলাপ করতে হবে। সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নাম্বার এবং এসটি, এসসি আবেদনকারীদের ক্ষেত্রে জাতির শংসাপত্র প্রয়োজন। এই সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে আবেদন ফর্মের সঙ্গে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
এই প্রসঙ্গে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, "শুধুই দুয়ারে সরকার ক্যাম্প নয় সারা বছরই ব্লক প্রশাসনিক ভবনে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের ফর্ম জমা নেওয়া হয়। সাধারণত ফর্ম ফিলাপের ক্ষেত্রে নিয়ম একই তবে স্বাস্থ্য সাথী কার্ড এখন বাধ্যতামূলক নেই। ২৫ বছরের ঊর্ধ্ব মহিলারা ৬০ বছর পর্যন্ত এই লক্ষ্মী ভাণ্ডার ভাতা পাবেন। এলাকার কোন মহিলা যাতে বঞ্চিত না হন এই প্রকল্প থেকে। সে ক্ষেত্রে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের তরফে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)







