advertisement

TMC: ভাঙড়ে আক্রান্ত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল ইসলাম-সহ ৪! মাথা ফেটেছে, ভাঙা হয়েছে গাড়ি, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

Last Updated:

TMC: ভাঙড়ে আক্রান্ত খাইরুল ইসলাম৷ তৃণমূল নেতা এবং তাঁর চার সঙ্গীর বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে৷ সূত্রের খবর, ঘটনায় মাথা ফেটেছে খাইরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের।

ভাঙড়ে আক্রান্ত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল ইসলাম-সহ ৪! মাথা ফেটেছে, ভাঙা হয়েছে গাড়ি, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
ভাঙড়ে আক্রান্ত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল ইসলাম-সহ ৪! মাথা ফেটেছে, ভাঙা হয়েছে গাড়ি, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
কল্যাণ মণ্ডল, ভাঙড়: ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার অভিযোগ৷ তৃণমূল নেতাকে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে৷ আহত খাইরুল ইসলাম-সহ মোট চারজন। সূত্রের খবর, ঘটনায় মাথা ফেটেছে খাইরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের।
অভিযোগ, ভাঙা হয়েছে খাইরুল ইসলামের গাড়িও। জানা গিয়েছে, আহত তৃণমূল নেতা-সহ তাঁর সঙ্গীরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন৷ আইএসএফ-এর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, সাংগঠনিক কাজে পোলেরহাট থানার দক্ষিণ গাজিপুরে গিয়েছিলেন খাইরুল এবং তাঁর সঙ্গীরা৷ সেখানেই ইলেকট্রিক ট্রান্সমিটার বন্ধ করে মারধর করার অভিযোগ উঠেছে৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পোলেরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার অভিযোগ৷ তৃণমূল নেতাকে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে৷ আহত খাইরুল ইসলাম-সহ মোট চারজন। সূত্রের খবর, ঘটনায় মাথা ফেটেছে খাইরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের।
advertisement
অভিযোগ, ভাঙা হয়েছে খাইরুল ইসলামের গাড়িও। জানা গিয়েছে, আহত তৃণমূল নেতা-সহ তাঁর সঙ্গীরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন৷ আইএসএফ-এর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে৷
সূত্রের খবর, সাংগঠনিক কাজে পোলেরহাট থানার দক্ষিণ গাজিপুরে গিয়েছিলেন খাইরুল এবং তাঁর সঙ্গীরা৷ সেখানেই ইলেকট্রিক ট্রান্সমিটার বন্ধ করে মারধর করার অভিযোগ উঠেছে৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পোলেরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
advertisement
প্রসঙ্গত, দুদিন আগেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর দায়েরের আবেদন করেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি ইমেল মারফত থানায় লিখিত অভিযোগ জমা দেন৷
অন্যদিকে, জয়নগর লোকসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত ক্যানিং-২ ব্লকে বৈধ ভোটার হওয়ার পরেও এসআইআর প্রক্রিয়ায় বার বার ভোটার তালিকা থেকে কয়েক জনের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাত-সাতটি এফআইআর দায়ের হল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায়। শুক্রবার এলাকার বিধায়ক শওকত মোল্লা অভিযোগ দায়ের করেন৷ শওকতের অভিযোগ, ‘‘ইচ্ছাকৃত এবং পরিকল্পিত ভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় ৩৩ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজ করছে জাতীয় নির্বাচন কমিশনার।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
TMC: ভাঙড়ে আক্রান্ত শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল ইসলাম-সহ ৪! মাথা ফেটেছে, ভাঙা হয়েছে গাড়ি, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement