advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ! SIR-এর কাজের জন্য প্রতি জেলায় ৩ সদস্যের কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি

Last Updated:

রাজ্যের প্রতি জেলায় যাতে সঠিক ভাবে SIR কাজ সম্পন্ন হয় তার জন্য এবার প্রতি জেলায় ৩ সদস্যের কমিটি তৈরি করে দিলেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, জেলা জজ, ডিএম এবং এসপি মিলে এই কমিটি তৈরি করা হয়েছে

সুপ্রিম কোর্টের নির্দেশ! SIR-এর কাজের জন্য প্রতি জেলায় ৩ সদস্যের কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের নির্দেশ! SIR-এর কাজের জন্য প্রতি জেলায় ৩ সদস্যের কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি
কলকাতা: সুপ্রিম কোর্টের আদেশ মতন রাজ্যের প্রতি জেলায় যাতে মসৃণ ভাবে SIR কাজ করতে পারেন তার জন্য প্রতি জেলায় কমিটি তৈরি করে দিলেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ, ডিএম এবং এসপি মিলে এই কমিটি তৈরি করা হয়েছে বলেই জানা গিয়েছে৷
প্রসঙ্গত, হাই কোর্টের নজরদারিতে এসআইআর হওয়ায় এবার রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল করল হাই কোর্ট প্রশাসন। হাই কোর্ট সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
শনিবার রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের নিয়ে বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআরের কাজ নিয়ে বৈঠকে বার্তা দেওয়া হয় এবং আলোচনা করা হয়। ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কোনও কমিটি হচ্ছে না। জেলা আদালতের বিচারকরাই জেলায় এসআইআরের কাজগুলির তদারকি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
পাশাপাশি জুডিসিয়াল অফিসারদের প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়। শনিবারই ৩০ মিনিট ভারচুয়ালি বৈঠকে প্রশিক্ষণের খুঁটিনাটি জানিয়ে দেন ইসিআই ল হেড। আগামী সোমবার পরবর্তী সূচি নির্দিষ্ট হবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুপ্রিম কোর্টের নির্দেশ! SIR-এর কাজের জন্য প্রতি জেলায় ৩ সদস্যের কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement