advertisement

West Bengal SIR Final Voter List: মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাদ! সিএএ আশ্বাস দিলেন শুভেন্দু

Last Updated:

West Bengal SIR Final Voter List: এসআইআর শুনানিতে উৎকণ্ঠা ছিল মতুয়া ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার একাংশে এই মতুয়া ভোটারদের প্রাধান্য রয়েছে। এসআইআর তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে, উপযুক্ত প্রমাণ না দেখানোয় প্রচুর মতুয়াদের নাম বাদ গিয়েছে। একাধিক রাজনৈতিক দলের প্রতিশ্রুতি থাকার পরেও মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা সত্যি হল।

মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাদ! সিএএ আশ্বাস দিলেন শুভেন্দু
মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাদ! সিএএ আশ্বাস দিলেন শুভেন্দু
উত্তর ২৪ পরগনা:  এসআইআর শুনানিতে উৎকণ্ঠা ছিল মতুয়া ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার একাংশে এই মতুয়া ভোটারদের প্রাধান্য রয়েছে। এসআইআর তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে, উপযুক্ত প্রমাণ না দেখানোয় প্রচুর মতুয়াদের নাম বাদ গিয়েছে। একাধিক রাজনৈতিক দলের প্রতিশ্রুতি থাকার পরেও মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা সত্যি হল।
নদিয়ায় মতুয়া অধ্যুষিত বিধানসভা গুলির মধ্যে নাকাশিপাড়ায় বাদ গিয়েছে ৩১২৪ জন ভোটারের নাম। কৃষ্ণনগর উত্তরে বাদ ৩০৭৬, শন্তিপুরে বাদ গিয়েছে ৮০৪২ জনের নাম। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা থেকে বাদ গিয়েছে ৬৭০৪ জন ভোটারের নাম, রানাঘাটা উত্তর পূর্বে বাদ ৬,৪০৪ জন, রানাঘাট দক্ষিণে ৭১২৬ জন, চাকদহে ৫৮৬৪ জন, কল্যানীতে ৯০৩৭ জনের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
advertisement
advertisement
একই ভাবে উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকা থেকেও বাদ গিয়েছে বিপুল সংখ্যক ভোটারের নাম। শুধু বাগদা থেকেই বাদ গিয়েছে ১৫,৩০৩ জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ পড়েছেন ৭৯২৬ জন ভোটার, বনগাঁ দক্ষিণে বাদ গিয়েছেন ৬৯০২ জন ভোটার। গাইঘাটায় বাদ পড়েছেন ৬৭৭০ জন ভোটার, হাবড়ায় ৫৫৮৭ জন, আশোকনগরে বাদ গিয়েছেন ৬৫৯৬ জন, আমডাঙায় বাদ ৭৫৫৮, নৈহাটিতে বাদ ৬৫৬২ জন, জগদ্দলে বাদ গিয়েছেন ৮৭৭৮ জন ভোটার।
advertisement
মতুয়াদের নাম বাদ পড়া প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “সংখ্যাটা বিরাট কিছু নয়। যারা হিন্দু শরণার্থী আমরা তাদেরকে অনুপ্রবেশকারী বলি না তাদের ভোটাধিকার দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদীজি আছেন ভরসা আছে। ৯১ হাজার মত আবেদনকারী ইতিমধ্যেই CAA ফরম ফিলাপ করেছেন। যার মধ্যে ২০০ ৩০০ স্কুট নিতে বাদ গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ৯০ হাজারের মতো শরণার্থী নাগরিকত্ব পাবেন। নাগরিকত্ব পেলেই আপনারা ভোট দিতে পারবেন এটাই নিয়ম। অটোমেটিক দিল্লি থেকে আপনাদের নামের ফাইল চলে আসবে রাজ্যের ইলেকশন কমিশনে। ভয় পাবেন না প্ররোচনায় পা দেবেন না”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final Voter List: মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাদ! সিএএ আশ্বাস দিলেন শুভেন্দু
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement