advertisement

৩ বছর হয়ে গেল পাকিস্তানের জেলে বন্দি! ভোটার লিস্টে নাম এলেও ঘরে ফিরল না ছেলে!

Last Updated:

ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখনও বাড়ি ফিরল না ঘরের ছেলে! গত তিন বছর হয়ে গেল পাকিস্তানের জেলে বন্দি, উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে দুই পরিবারের!

বসিরহাটে উৎকণ্ঠা, তিন বছর ধরে পাকিস্তানের ল্যান্ডি জেলে বন্দি দুই মৎস্যজীবী (Representative Image)
বসিরহাটে উৎকণ্ঠা, তিন বছর ধরে পাকিস্তানের ল্যান্ডি জেলে বন্দি দুই মৎস্যজীবী (Representative Image)
বসিরহাট , অনুপম সাহা: বসিরহাট ২ ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের মমিনপুর গ্রামের দুই মৎস্যজীবী—লালটু দাস ও বিকাশ দাস গত তিন বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন বলে অভিযোগ। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘরে ফেরেননি পরিবারের এই দুই সদস্য। উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি গুজরাতের একটি ঠিকাদারি সংস্থার হয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। নয় জনের একটি দল ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। অভিযোগ, গভীর রাতে ক্লান্তিতে টলারের সকলে ঘুমিয়ে পড়লে সেটি ভেসে ভেসে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে। এরপরই পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের আটক করে।
advertisement
advertisement
পরিবারের দাবি, ধৃতরা একাধিকবার বোঝানোর চেষ্টা করেন যে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে সীমান্ত অতিক্রম করেছেন। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। এরপর তাঁদের পাকিস্তানের ল্যান্ডি জেলে পাঠানো হয়। গত তিন বছর ধরে সেখানেই বন্দি রয়েছেন লালটু ও বিকাশ।
advertisement
দুই পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় থানায় একাধিকবার যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত মুক্তির কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। পরিবারের কাতর আবেদন, দ্রুত কূটনৈতিক স্তরে উদ্যোগ নিয়ে তাঁদের ঘরে ফিরিয়ে আনা হোক।
এ প্রসঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, যাতে দুই মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
৩ বছর হয়ে গেল পাকিস্তানের জেলে বন্দি! ভোটার লিস্টে নাম এলেও ঘরে ফিরল না ছেলে!
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement