Bibihar Kali: ঘন জঙ্গলের মাঝে কালী মন্দির, গা ছমছমে পরিবেশে দেবীর বিরাজ, দীপাবলির রাতে ভক্তের ঢল
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South Dinajpur Bibihar Kali: বংশীহারী ব্লকের ধুমপাড়া গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত বিবিহার কালী মন্দির। দেবীমূর্তিটি প্রায় ২৫০ বছর পুরনো। এলাকাবাসীরা বলেন, মা এখানে জ্যান্ত।
বুনিয়াদপুর: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একাধিক ঐতিহাসিক মন্দির রয়েছে। যাদের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। তাদের মধ্যে অন্যতম বংশীহারির বিবিহার কালী মন্দির। বুনিয়াদপুরের কাছে জঙ্গলঘেরা এই মন্দিরের কালীমূর্তিকে স্থানীয়রা ‘মা’ বলে মানেন। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাড়ম্বরে বিবিহার কালীর পুজো করেন ভক্তরা।
বংশীহারী ব্লকের ধুমপাড়া গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত বিবিহার কালী মন্দির। চারিদিক ধু ধু মাঠ। গাছগাছালির মধ্যে একাকী দাঁড়িয়ে রয়েছে পাকা মন্দিরটি। পর্যাপ্ত আলো নেই। সন্ধের পর থেকে এলাকাটি কেমন গা ছমছমে হয়ে ওঠে। দিনের বেলাতেও লোকজনের চলাচল কম।
আরও পড়ুনঃ জঙ্গলে প্রবেশে বাধা! সংসার চালাতে নাভিশ্বাস উঠছে, ৩ পক্ষকাল মহল পাসের দাবিতে সোচ্চার সুন্দরবনের মৎস্যজীবীরা
মন্দিরের দেবীমূর্তিটি প্রায় ২৫০ বছর পুরনো। কিন্তু আজও ভক্তদের কাছে বিবিহার কালী অত্যন্ত জাগ্রত। এলাকাবাসীরা বলেন, মা এখানে জ্যান্ত। মায়ের কাছে মানত করে সেই মানত পূরণ হলে ভক্তরা পাঁঠাবলি দেন। দীপান্বিতা অমাবস্যা, বছরের এই একটা সময়ে মন্দিরে ভক্তের ঢল নামে। বছরের অন্যান্য সময়ে মন্দির ফাঁকাই থাকে। ভক্তিভরে মায়ের কাছে পুজো দেওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অট্টহাস সতীপীঠে ডাকাতি! রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে মায়ের অলঙ্কার ও প্রণামী বাক্স লুট, নিরাপত্তা নিয়ে রুষ্ট স্থানীয়রা
তবে মাঝে বেশ কিছু বছর বন্ধ ছিল বিবিহার কালী মায়ের পুজো। প্রায় ৭০ বছর আগে ফের শুরু হয় মায়ের আরাধনা। রাজপুত বংশজাত ক্ষত্রিয় সন্তান হরিচরণ সিংহ দ্বিতীয়বার শুরু করেছিলেন বিবিহার কালীর পুজো। তন্ত্রমতে মায়ের পুজো শুরু করেন তিনি। সেই থেকে আজও চলে আসছে এই পুজো। হরিচরণবাবুর মৃত্যুর পর তাঁর ছেলেরা বিবিহার কালী পুজোর দায়িত্ব সামলাচ্ছেন।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 11, 2026 5:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bibihar Kali: ঘন জঙ্গলের মাঝে কালী মন্দির, গা ছমছমে পরিবেশে দেবীর বিরাজ, দীপাবলির রাতে ভক্তের ঢল










