Sundarban News: জঙ্গলে প্রবেশে বাধা! সংসার চালাতে নাভিশ্বাস উঠছে, ৩ পক্ষকাল মহল পাসের দাবিতে সোচ্চার সুন্দরবনের মৎস্যজীবীরা

Last Updated:

Sundarban News: জঙ্গলে প্রবেশে বাধা! সংসার চালাতে নাভিশ্বাস উঠছে মৎস্যজীবীদের। একবার নয়, তিনবার জঙ্গলে প্রবেশের জন্য মহল পাসের দাবি নিয়ে সোচ্চার হয়েছে সুন্দরবনের মৎস্যজীবীরা।

সুন্দরবন
সুন্দরবন
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: জঙ্গলের উপর নির্ভরশীল মানুষদের আর্থ-সামাজিক উন্নতি সাধনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে একটি সংগঠন। জঙ্গল সংলগ্ন মৎস্যজীবীরা তাদের পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে। সেই সমস্ত শ্রমজীবী মৎস্যজীবীদের পাশে থেকে দীর্ঘদিন যাবত সহায়তা করে আসছে এই সংগঠন।
জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘ, কুমিরের মতো বন্য জীবজন্তুর দ্বারা আহত  কিংবা মৃত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার এই সংগঠন। সুন্দরবনের কয়েকশো মৎস্যজীবী জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে কিংবা কুমিরের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুনঃ অট্টহাস সতীপীঠে ডাকাতি! রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে মায়ের অলঙ্কার ও প্রণামী বাক্স লুট, নিরাপত্তা নিয়ে রুষ্ট স্থানীয়রা
নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ওই মৎস্যজীবীর পরিবারের জন্য বন দফতর কাছে ক্ষতিপূরণের দাবি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো মৎস্যজীবী নিয়ে বারবার সরব হয়েছে এই সংগঠন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত তাদের দাবি, বনদফতরের তিন পক্ষকাল মহল পাস দেওয়ার কথা থাকলেও কেবল এক পক্ষকালের পাস দেয় তাদের। মহল পাসের যে তিনবারের জায়গায় একবার পাস দিচ্ছে বনদফতর তার ফলে সমস্যায় পড়ছেন সুন্দরবন লাগোয়া জঙ্গলমুখী মানুষজন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban News: জঙ্গলে প্রবেশে বাধা! সংসার চালাতে নাভিশ্বাস উঠছে, ৩ পক্ষকাল মহল পাসের দাবিতে সোচ্চার সুন্দরবনের মৎস্যজীবীরা