Agriculture News: মাছও হবে, সবজিও ফলবে! সুন্দরবনের কৃষকদের এই 'মাস্টারপ্ল্যান' বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি
- Reported by:Suman Saha
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vegetable Farming: সুন্দরবনের কৃষকেরা পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ে পেঁপে, ঢেঁড়স, বেগুনসহ নানা সবজি চাষ করছেন। সমন্বিত এই কৃষি পদ্ধতিতে বাড়ছে আয়, পাশাপাশি মজবুত থাকছে পুকুরের পাড়
দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহা: পুকুরপাড়ে সবজি চাষ করে সফলতার হাসি দেখছেন সুন্দরবনের চাষিরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, সুন্দরবনের অনেক কৃষকরা তাদের জমির মাটি কাটার পর সেই জমি অনেকটাই নিচু হয়ে যায়। আর যার ফলে এই নিচু জমিতে ধান বা অন্যান্য চাষ করে ফসল উৎপাদন করে সেভাবে লাভবান না হয় সুন্দর চাষিরা তাই মাছ চাষে ঝুঁকে পড়ছেন। আর এই মাছ চাষের ফলে তাদের জীবনে আসছে অনেক সচ্ছলতা।
শুধুমাত্র মাছ চাষ নয়, জমির মাটি কেটে পুকুর বানিয়ে। আর সেই অবশিষ্ট মাটি দিয়ে তাই ১০ থেকে ১৫ ফুট চওড়া পাড়ের একটি বাগান তৈরি করে। বিভিন্ন জাতের পুষ্টিকর ফল ও সবজি চাষ করছে। এই সবজি চাষের মধ্যে রয়েছেন পেঁপে ঢেড়স বেগুন লঙ্কা লাউ পুঁইশাক চাষ করতে দেখা যাচ্ছে। আর এই ধরনের সবজি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে।
advertisement
আরও পড়ুন: উষ্ণায়ন নয়, সুন্দরবনের সর্বনাশের মূলে লুকিয়ে অন্য কারণ! নদীবাঁধ ভাঙার আসল রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা
এই পুকুরের সবজিচাষ করায় পুকুরপাড় আগাছামুক্ত রাখার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এছাড়া বিভিন্ন গাছের শিকড়ের কারনে পুকুরের পাড়ের মাটি ধরে রাখা সক্ষম হয়।
advertisement
সবজি চাষের পাশাপাশি পুকুরগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, যেমন, রুই, কাতলা, নাইলোটিকা, তেলাপিয়া, গ্রাসকার্প, রুই, কৈ, শিং, সহ নানা জাতের মাছ চাষ হচ্ছে।
advertisement
আরও পড়ুন: শুধু নদিয়ার মায়াপুর নয়, কাশীনগরের এই চক্রতীর্থেও এসেছিলেন মহাপ্রভু! জানুন এর মাহাত্ম্য
এ প্রসঙ্গে জমিতে পুকুর এবং বাগান তৈরি করা এক চাষী বলেন সাধারণত আমরা দেখেছি অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর তৈরি করে। আর সেখানে তারা শুধু মাছ চাষ করে। তাই পুকুর পাড়ে জমি ফেলে না রেখে এভাবে বাগান তৈরি করে বিভিন্ন সবজি চাষ করলে কৃষকরা অনেক বেশি উপযোগী হবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 05, 2026 10:41 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Agriculture News: মাছও হবে, সবজিও ফলবে! সুন্দরবনের কৃষকদের এই 'মাস্টারপ্ল্যান' বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি







